আন্তর্জাতিক

মক্কার গ্র্যান্ড মসজিদে প্রথমবারের মতো নারী গার্ড

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে প্রথমবারের মতো নারী গার্ডকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সোমবার (১৯ এপ্রিল) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নারী নিরাপত্তা অফিসারদের ডিউটিরত ছবি প্রকাশ করে।

সৌদি সরকার সাম্প্রতিক সময়ে যে সংস্কার চালাচ্ছে, তারই অংশ হিসেবে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ।

ছবিতে দেখা যাচ্ছে, নারী গার্ডরা নিরাপত্তা বাহিনীর পোশাক পরে রয়েছেন। তারা ইবাদতকারী ও হাজিদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন। তবে এসব কিছু করার সময় প্রয়োজনীয় সুরক্ষা সব ব্যবস্থা ও প্রশিক্ষণ নিয়েই দায়িত্ব পালন করছেন তারা।

ওই ছবি পোস্ট করে টুইটারে এক টুইটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেখে, হজ ও ওমরাহ’র নিরাপত্তার দায়িত্বরতদের ছবি। সৌদি আরবে নারীর অধিকার আরও বেশি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরই অংশ হিসেবে আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীতে নারীদের পদোন্নতি দেয়া হচ্ছে।

যুবরাজ মোহাম্মদের ২০৩০ ভিশন অনুযায়ী, সৌদি নারীদের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দেয়া হবে। যেসব কর্মকাণ্ড আগে কেবলমাত্র ‍পুরুষদের জন্যই সীমিত ছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা