আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসীর গুলিতে শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গোলাগুলির ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশুও রয়েছে। স্থানীয় সময় বুধবারের ওই সহিংসতার ঘটনায় আরও একজন আহত হয়েছে। খবর এবিসি নিউজ।

দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ার একটি অফিসে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে সন্দেহভাজন এক হামলাকারী আহত হয়েছেন বলে জানা গেছে।

লে. জেনিফার আমাত জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে লস অ্যাঞ্জেলসের দক্ষিণাঞ্চলের অরেঞ্জের লিনকোন অ্যাভিনিউয়ে দু'তলা একটি ভবনে গোলগুলির খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ।

সন্দেহভাজন এক ব্যক্তি গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা এখন কেমন আছে তা জানা যায়নি।

ওই ভবনের তৃতীয় তলায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জেনিফার আমাত। কী কারণে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে বা সেখানে শিশুটি কোথা থেকে এলো তা এখনও জানা যায়নি।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। জনগণের জন্য এখন আর কোনো হুমকি নেই বলেও উল্লেখ করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম এক টুইট বার্তায় বলেন, ‘এই ঘটনা ভয়াবহ এবং হৃদয়বিদারক। এই হামলায় যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা