আন্তর্জাতিক
করোনাভাইরাস

সিঙ্গাপুরে একদিনে ২০৯ বাংলাদেশি আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

সিঙ্গাপুরে একদিনে রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়।

১৩ এপ্রিল সোমবার করোনা সংক্রান্ত নিয়মিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৩৮৬টি নতুন করোনা রোগী শনাক্ত করা হয়, এটাই এখন পর্যন্ত একদিনে সিঙ্গাপুরে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার খবর। এবং আতঙ্কের বিষয় হচ্ছে এদের মধ্যে বাংলাদেশি আক্রান্ত হয়েছেন ২০৯ জন, যা অন্য দিনের তুলনায় সর্বোচ্চ।

এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট ৮৭৮ জন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন।

সোমবার সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯১৮ জন, চিকিৎসারত অবস্থায় হসপিটালের ভর্তি রয়েছেন ১১৫৮ জন। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ২৯ জন।

এদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৫৮৬ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা