আন্তর্জাতিক

এবার দিল্লিতে শুরু হয়েছে রোহিঙ্গা ধরপাকড়

আন্তর্জাতিক ডেস্ক : আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আটক হওয়া থেকে বাঁচতে ভারত শাসিত জম্মু-কাশ্মীর থেকে রাজধানী দিল্লিতে এসেও রক্ষা হলো না ৮৮ জন রোহিঙ্গা মুসলিমের। সেখানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) কার্যালয়ের বাইরে ক্যাম্প থেকে তাদের আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (১১ মার্চ) দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকার বিকাশপুরি থানার এক কর্মকর্তা আলজাজিরাকে ফোনে বলেন, ‘মোট ৮৮ জনকে আটক করা হয়েছে।’ তিনি জানান,, এক সপ্তাহের মধ্যে ভারতে দ্বিতীয়বারের মতো এই রোহিঙ্গা আটকের ঘটনা ঘটলো।

পুলিশ কর্মকর্তা বিকাশ বলেন, আটক হওয়াদের মধ্যে ১৭ জন অন্তঃসত্ত্বা নারী ও শিশু রয়েছে। তারা বিকাশপুরিতে ইউএনএইচসিআর’র ভবনে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, বাকি ৭১ জন রোহিঙ্গাকে রাজধানীর ইন্দারলোক এলাকায় বন্দিশিবিরে নেওয়া হয়েছে।

রোহিঙ্গা সম্প্রদায়ের নেতারা জানান, এসব রোহিঙ্গা শরণার্থীকে বুধবার জম্মু জেলা থেকে দিল্লি আসতে হয়েছিল। সেখানে গত সপ্তাহে ১৬০ রোহিঙ্গাকে আটক করে কাঠুয়া জেলার একটি বন্দিশিবিরে রাখা হয়। জম্মুর কর্মকর্তারা জানান, আটক রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

কয়েক দফা সহিংস দমন-পীড়নের মুখে মিয়ানমারের রাখাইন থেকে ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়েছেন। তারা মূলত বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে গাদাগাদি করে বসবাস করছেন।

কাশ্মীরসহ ভারতের বিভিন্ন অংশে প্রায় ৪০ হাজারের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হয়। তবে তাদের মাত্র ১৫ হাজার জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনের অধীনে নিবন্ধিত।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা