আন্তর্জাতিক

করোনায় ট্রাম্পকে বিল গেটস’র হুঁশিয়ারি

পরিবর্তন ডেস্ক:

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের বিল গেটস ট্রাম্পকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকায় ব্যাপকভাবে করোনাভাইরাসের পরীক্ষা চালানোর ব্যবস্থা না করা হলে দেশটি বড় সমস্যায় পড়বে।

সিএনবিসি’র সাথে এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বিল গেটস বলেন, করেনা পরীক্ষায় দক্ষিণ কোরিয়ার মতো একটি একক পদ্ধতি গ্রহণে আগ্রহী নয় ট্রাম্প সরকার। এছাড়া করোনাভাইরাস চিকিৎসার ক্ষেত্রে এখনও পুরোপুরি ভুল অগ্রাধিকার দিয়ে চলেছেন তিনি।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার মতই একই পদ্ধতি গ্রহণ করাই ছিল আমেরিকার জন্য স্বাভাবিক। কিন্তু মার্কিন ফেডারেল সরকারের এ কাজে কোন আগ্রহই দেখা যায় নি।

বিশাল দেশটির ৩৩ কোটি জনগণের মধ্যে অনেকেই পরীক্ষা করা সম্ভব হবে না উল্লেখ করে গেটস বলেন, বিষয়টি মার্কিন সরকারকে বুঝতে হবে।

তিনি আরো বলেন, আক্রান্তের ৯৫ শতাংশের বেশি সেরে উঠবে এমন অলৌকিক কিছুর অপেক্ষা করছেন ট্রাম্প।

এর আগে, পিবিএসকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন এই ধনকুবের বলেছিলেন, আগামী বছরের আগে হয়ত করোনার হাত থেকে যুক্তরাষ্ট্র পুরোপুরি নিরাপদ হবে না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা