আন্তর্জাতিক

আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আর নেই

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামিদ বাকায়োকো মারা গেছেন। বুধবার (১০ মার্চ) জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হামিদ বাকায়োকো সেখানে ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। বিবিসি সূত্রে এ তথ্য জানা যায়।

মুত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। অবশ্য পাঁচ দিন আগেই তিনি ৫৬তম জন্মদিন পালন করেছিলেন।

আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা প্রধানমন্ত্রী হামিদের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, তিনি ছিলেন একজন মহান রাষ্ট্রনায়ক। তরুণদের কাছে এক উদাহরণ এবং অনুকরণীয়।

গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য ফ্রান্সে যান প্রধানমন্ত্রী হামিদ। এরপর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে নেওয়া হয় জার্মানিতে।

সাবেক এই সংবাদমাধ্যমকর্মী প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি সামলেছেন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও।

এর আগে গত বছরের জুলাইয়ে মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ হয়ে পড়ার পর দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী আহমেদ গউন কাউলিবালিও মারা যান। কাউলিবালির মৃত্যুর পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পান হামিদ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা