আন্তর্জাতিক

নিজেকে রক্ষায় যুক্তরাষ্ট্র যা করার তা করবে: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র নিজেকে রক্ষায় যা করা প্রয়োজন তা করবে। ইরাকের ঘাঁটিতে রকেট হামলার কয়েকদিন পর রোববার (৭ মার্চ) পেন্টাগন প্রধান লয়েড অস্টিন এ কথা বলেন।

গত ৩ মার্চ ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি এলাকায় আইন আল আসাদ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১০টি রকেট হামলা চালানো হয়। এতে মার্কিন সেনাবাহিনীর কেউ হতাহত না হলেও আমেরিকান একজন কন্ট্রাক্টর প্রথমে আহত ও পরে মারা গেছে।

এ প্রেক্ষিতে অস্ট্রিন এবিসি নিউজকে বলেন, হামলার পেছনে কে আছে সে সম্পর্কে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য জড়ো করছে। এছাড়া হামলার পেছনে কে আছে তা জানতে দ্রুত তদন্ত করতে ইরাকি কর্তৃপক্ষকে বলা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এবিসি নিউজের ‘দিস উইক’কে তিনি আরো বলেন, হামলার পেছনে কে আছে সে বিষয়ে আমরা আবারো নিশ্চিত হতে চাচ্ছি। যারা এ ধরণের হামলা চালিয়েছে তাদের কাছে বার্তা হলো আমাদের নিজেদের রক্ষায় যা করা প্রয়োজন আমরা তা করবো।

এর আগের হামলার জবাবে যুক্তরাষ্ট্র সিরিয়ায় একটি সীমান্ত ঘাঁটিতে অভিযান চালানোর পাঁচদিন পর নতুন এ হামলা চালানো হলো। এটি ছিল ইরান সমর্থিত ইরাকী সশস্ত্র মিলিশিয়াদের ঘাঁটি।

পর্যবেক্ষকরা বলছেন, ওয়াশিংটনের ওপর চাপ প্রয়োগই এসব রকেট হামলার উদ্দেশ্য।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা