আন্তর্জাতিক

সংবাদপত্র সাদা রেখে গুগল এবং ফেসবুকের বিরুদ্ধে প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার শীর্ষ স্থানীয় দৈনিকসহ ১০৫টি সংবাদপত্রের লোগো উম্মোচন করে লেখা ছাড়া প্রথম পাতা সম্পূর্ণ সাদা রেখে গুগল এবং ফেসবুকের বিরুদ্ধে নিউজ মিডিয়া কানাডা প্রতীকী প্রতিবাদ জানিয়েছে।

জানা গেছে, যুক্তরাজ্যের দুটি বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান গুগল আর ফেসবুক তাদের মনোপলি ক্ষমতা ব্যবহার করে অনলাইন বিজ্ঞাপনের ৮০ শতাংশই নিজেদের পকেটে নিয়ে যায়। কানাডার সাংবাদিক এবং সংবাদপত্রের প্রকাশকেরা যে সংবাদ প্রকাশ করেন, তার কোনও টাকা না দিয়েই সেগুলো ব্যবহার করে এই দুই বৃহৎ করপোরেট মুনাফা করছে।

অথচ তারা এর জন্য কোনও মূল্য পরিশোধ করে না। অর্থ সংকটের জন্য সাম্প্রতিক বছরগুলিতে কানাডা জুড়ে স্থানীয় অনেক সংবাদপত্র বন্ধ হয়ে গেছে এবং শত শত সাংবাদিক তাদের চাকরি হারিয়েছেন।

এ ব্যাপারে ডেইলি টরন্টো স্টারের প্রধান নির্বাহী জন বয়ন্টন পাঠকদের উদ্দেশ্যে লিখেছেন, ‘আপনার প্রিয় পত্রিকার প্রথম পাতাটি যে খালি রাখা হয়েছে, সেটি ভুল করে নয়। আমরা ইচ্ছা করে, সিদ্ধান্ত নিয়েই এটি করেছি। এটি আসলে একটি সংবাদ পত্র বাঁচার কর্মসূচি, সংবাদপত্র রক্ষা আন্দোলনের কর্মসূচী’।

নিউজ মিডিয়া কানাডার প্রেসিডেন্ট জন হিন্ডস বলেছেন, গুগল আর ফেসবুক এখন কানাডার ইন্টারনেট প্রবাহ নিয়ন্ত্রণ করে।

‘নিখোঁজ শিরোনাম’ অর্থাৎ সংবাদপত্রের প্রথম পৃষ্ঠা ফাঁকা, খবরহীন, ছবিশূন্য সমস্যাটির সমাধানের জন্য অটোয়াকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে নিউজ মিডিয়া কানাডা সকল সংসদ সদস্যদের কাছে উন্মুক্ত চিঠি পাঠিয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা