আন্তর্জাতিক

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর জলকামান ব্যবহার

আন্তর্জাতিক ডেস্ক: সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে মিয়ানমারের হাজারো মানুষ। আন্দোলন দমাতে বিক্ষোভকারীদের ওপর জলকামান ব্যবহার করেছে পুলিশ। খবর- বিবিসি।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনসহ অন্যান্য শহরের রাস্তায় বিক্ষোভ করেছেন সেনা অভ্যুত্থান মেনে না নেয়া হাজারো মানুষ। এদিন বৌদ্ধ ভিক্ষুরাও বিক্ষোভে যোগ দেন বলে জানা গেছে।

একটি ভিডিওতে দেখা গেছে, পানির ধাক্কায় কিছু বিক্ষোভকারী মাটিতে ছিটকে পড়েছেন, তারা আহত হয়েছেন বলে মনে হয়েছে। প্রতিবাদকারীরা আবেদন জানানোর পর পুলিশ জল কামান ব্যবহার বন্ধ করে দেয়, তবে তখনও বিক্ষোভ অব্যাহত ছিল।

গত ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী অং সান সু চি ও অন্যান্য শীর্ষ নেতাদের গ্রেফতার করে মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের পথ রুদ্ধ করে দেয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা