আন্তর্জাতিক

কাশ্মীরে পাকিস্তানি গোলায় ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর সীমান্তে পাকিস্তানের ছোঁড়া গোলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) জম্মু-কাশ্মীরের রাজৌরিতে এ ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্যের নাম লক্ষ্ণণ। তিনি রাজস্থানের যোধপুরের বাসিন্দা ছিলেন।

ভারতীয় সেনাদের এক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, বুধবারও অন্যবারের মতোই কোনো প্ররোচনা ছাড়াই গুলি চালাতে শুরু করেন পাক সেনারা। তখনই তাদের ছোঁড়া গুলিতে মারাত্মক জখম হন লক্ষ্ণণ। প্রচুর রক্তক্ষরণের কারণে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

ওই সেনা সম্পর্কে তিনি বলেন, লক্ষ্ণণ ছিলেন একজন সাহসী, অনুপ্রাণিত ও কর্তব্যনিষ্ঠ সৈনিক। ত্যাগ ও নিষ্ঠার জন্য দেশ তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

জি নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি জম্মু ও কাশ্মীর সীমান্ত এলাকায় পাকিস্তানকে বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করতে দেখা গেছে। বিনা প্ররোচনাতেই তাদের গুলি বর্ষণের ফলে বহু ক্ষেত্রেই সেনার পাশাপাশি সাধারণ মানুষেরও মৃত্যু হয়। সূত্র : জি নিউজ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ক্যাম্প শুরু, নেই রোনালদো

নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা