আন্তর্জাতিক

ফিলিস্তিনে নির্মাণাধীন মসজিদ গুড়িয়ে দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি নির্মাণাধীন মসজিদ গুড়িয়ে দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। খবর- তুরস্ক ভিত্তিক গণমাধ্যম আনাদলু এজেন্সি'র।

আনাদলুর প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ হেবরনের উম্ম কুসাহ এলাকায় এই মসজিদটি নির্মাণ করা হচ্ছিল। একই অভিযানে এলাকাটিতে আরও কয়েকটি স্থাপনা ভেঙে ফেলা হয়।

দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে ফিলিস্তিনিদের ভবন নির্মাণের অনুমতি সাধারণত দেওয়া হয় না, বিশেষ করে দখলকৃত পূর্ব জেরুজালেমে। এই অনুমতি দিতে ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনিদের কাছে বড় অংকের অর্থ চাওয়া হয়, যা বেশিরভাগ মানুষ দিতে পারে না। এই ব্যবস্থার ফাঁক গলে ইসরায়েল আরও বেশি ভূখণ্ড দখল করে এবং ফিলিস্তিনিদের নিজেদের ভূমি বা অবকাঠামোর উন্নয়ন ঠেকিয়ে পঙ্গু করে রাখে।

গুড়িয়ে দেওয়া মসজিদের পাশের একটি স্থানীয় স্কুলের পরিচালক মুহাম্মদ ইয়াতিমিন জানান, ইসরায়েলের সেনাবাহিনী ভবন নির্মাণের অনুমতি না থাকার অজুহাতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এই অভিযানে স্কুলের বিশুদ্ধ পানির উৎস একটি কূপও ধ্বংস করা হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ দখলকৃত পূর্ব জেরুজালেমের বিন আল-মাসকুউব এলাকায় দুটি খামার বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা