আন্তর্জাতিক

মোদী সরকার ভারতকে একঘরে করে ফেলছে- শিব শঙ্কর

সান নিউজ ডেস্ক:
নাগরিকত্ব সংশোধনী আইন বা জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের মতো একের পর এক পদক্ষেপে আন্তর্জাতিক স্তরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভারত। এমনকী দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্রগুলিও এখন আর নয়াদিল্লির পাশে নেই। এমনই মনে করেন ভারতের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন। এর ফলে কূটনৈতিক স্তরে ভারতের ক্ষতি ছাড়া কোন লাভ হয়নি বলে অভিমত কূটনীতিকের। শুক্রবার দিল্লিতে এক আলোচনা সভায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র বিষয়ে প্রথমবারের মতো এ ধরণের মন্তব্য করলেন তিনি।


তিনি বলেন, জম্মু কাশ্মিরকে আলাদা করে তার বিশেষ মর্যাদা বাতিল করতে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মতো ঘটনায় ভারত আন্তর্জাতিক স্তরে কার্যত কোনও সমর্থন পায়নি। একমাত্র কিছু প্রবাসী অন্ধ সমর্থক এবং ইউরোপিয় ইউনিয়নের অতি দক্ষিণপন্থী কয়েকজন এমপি ছাড়া কেউ একে সমর্থন করেননি।'

ভারতীয় পররাষ্ট্র সচিব, রাষ্ট্রদূত এবং সবশেষ মনমোহন সিং সরকারের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা দায়িত্ব পালন করা মেনন বলেন, 'এই পদক্ষেপের জন্য আন্তর্জাতিক স্তরে ভারতের সমালোচকদের তালিকা বরং দীর্ঘ। এই তালিকায় যেমন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ আছেন তেমনি আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। জাতিসংঘের উদ্বাস্তু সংক্রান্ত হাই কমিশনারও ভারতের পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকী নরওয়ের রাজার মতো স্বল্পভাষী ও নম্র ব্যক্তি এ নিয়ে মুখ না খুলে পারেননি।' নাগরিকত্ব সংশোধনী আইন আন্তর্জাতিক কনভেনশনের পরিপন্থী বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে ভারত জুড়ে বিক্ষোভ চলছে অনেক দিন ধরে। লোকসভায় পাশ হওয়া ওই বিলে বলা হয়েছে- পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে সেসব দেশের হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিষ্টান যারা ২০১৪ সাল পর্যন্ত ভারতে চলে এসেছেন, সেই দেশ থেকে নির্যাতনের বলি হয়ে, তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। চলতি আইন অনুযায়ী ১২ বছর ভারতে বসবাস করার পরে নাগরিকত্ব পাওয়ার যে নিয়ম ছিল, সেটাও কমিয়ে সাত বছর করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টাইমস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা