আন্তর্জাতিক

শিকাগোতে বন্দুকধারীর হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগোতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও চারজন নারী ও শিশু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১০ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে শহরটির এভান্সটনের কয়েকটি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে শিকাগো সীমান্তে পার্কিং লটে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে বন্দুকধারী জেসন নাইটেঙ্গল (৩২) নিহত হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (৩০)। অন্য দুইজনের মধ্যে একজন ২০ বছর বয়সী যুবক এবং অপরজন একটি ভবনের নিরাপত্তাকর্মী (৪৬)। আর আহতদের মধ্যে দুইজন বৃদ্ধা (বয়স যথাক্রমে ৭৭ ও ৮১ বছর), একজন নারী ও ১৫ বছরের এক কিশোরী। তাদের অবস্থা আশঙ্কাজনক।

শিকাগোর পুলিশ সুপার ডেভিড ব্রাউন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হতাহতদের নাম-পরিচয় জানাননি তিনি। হামলার কোনো কারণ এখনও জানাতে পারেনি পুলিশ। তাদের ধারণা— হামলাকারী মানসিক বিকারগ্রস্ত হতে পারে। ঘটনার ক্লু উদ্ধারে শিকাগো পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ কর্মকর্তা ডেভিড ব্রাউন জানান, রোববার দুপুরে শহরের দক্ষিণ দিকে হাইডি পার্ক সংলগ্ন এলাকায় শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করে জেসন নাইটেঙ্গল। এরপর সে পাশের একটি বহুতল ভবনে ঢুকে পড়ে। সেখানে ঢুকেই একজন নিরাপত্তাকর্মী এবং বৃদ্ধাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়। বৃদ্ধাও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

সেখানে থেকে বের হয়ে পাশের একটি দোকানে গিয়ে ২০ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করে জেসন। একই সঙ্গে ৮১ বছর বয়সী এক বৃদ্ধার মাথায় গুলি করে সে। ওই দোকান থেকে বের হওয়ার সময় রাস্তায় ১৫ বছর বয়সী কিশোরীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ওই কিশোরী তার মায়ের সাথে গাড়িতে করে যাচ্ছিল। তার অবস্থাও আশঙ্কাজনক।

ডেভিড ব্রাউন আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় নাইটেঙ্গল। পরে সে শহরের উত্তর ইভাস্টন এলাকায় চলে যায়। সেখানে গিয়ে একটি রেস্তোরাঁয় এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে একজন নারী গুলিবিদ্ধ হন। পরে শিকাগো সীমান্তে পার্কিং লটে পুলিশের মুখোমুখি হয় জেসন। সেখানে গুলিবিনিময়ের সময় বন্দুকধারী জেসন নিহত হয়।

শিকাগো ইলিনয় অঙ্গরাজ্যের একটি শহর। এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম জনবহুল শহর। এর আগে গত ২৭ ডিসেম্বর ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড শহরে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছিলেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা