আন্তর্জাতিক

করোনার উৎপত্তি তদন্তে বাধা দিচ্ছে চীন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠল চীনের বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজেই।

কেননা, দেশটির হুবেই প্রদেশের উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলের যাওয়ার কথা থাকলেও প্রবেশের অনুমতি দেয়নি বেইজিং।

মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়েসাস।

এদিকে, বিশ্বজুড়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিভিন্ন দেশে তাণ্ডব চালিয়ে একদিনে (মঙ্গলবার) আবারও ১৩ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস।

এর মধ্যে শুধু আমেরিকাতেই গত ২৪ ঘণ্টায় ৩৪শ’ মানুষের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মহামারীর বছরজুড়ে প্রাণহানি ছাড়াল পৌনে ১৯ লাখ। এর মধ্যে মার্কিন ভূখণ্ডেই মৃতের সংখ্যা ৩ লাখ ৬৬ হাজারের মতো।

মঙ্গলবার নতুন করে ১২শ’ মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানি ১ লাখ ৯৮ হাজার ছুঁইছুঁই। এদিন প্রায় সাড়ে ৮শ’ মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে; সাড়ে ৬শ’ ইতালিতে। দুই দেশেই মৃতের সংখ্যা সাড়ে ৭৬ হাজারের কাছাকাছি।

একদিনে ৫শ’র বেশি প্রাণহানি রেকর্ড করেছে জার্মানি, রাশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশ। সাড়ে ৩শ’ থেকে ৪শ’ মৃত্যু হয়েছে ফ্রান্স ও পোল্যান্ডে।

বিশ্বের তৃতীয় দেশ হিসেবে মহামারীতে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে ভারতে; মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ২৮ হাজার।

এদিন পৌনে ৭ লাখ নতুন সংক্রমণ শনাক্ত হওয়ায় বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৬৮ লাখের বেশি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

মুন্সীগঞ্জে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, আটক ২

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার ঘটনা স...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা