আন্তর্জাতিক

আবর্জনার স্তূপ এখন টাকা বানানোর কারখানা

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ওয়ামার শহরের বাসিন্দা পেশাদার মালি কোলানি সিয়েভা। তিনি আবর্জনার স্তূপকে শাকসবজি উৎপাদনের এক বিশাল ক্ষেতে পরিণত করেছেন। তার সমগ্র পাড়ায় সেই তাজা সবজির চাহিদা রয়েছে।

সবজি বিক্রি করে, তার লাভ দিয়ে আর্থিক ভাবে সচ্ছল হয়েছেন। লাভের কল্যাণে সিয়েভা পাড়ার পাঁচ তরুণকে মালি হিসেবে নিয়োগ করতে পেরেছেন। কোলানি সিয়েভাকে অনুকরণ করে সমগ্র দক্ষিণ আফ্রিকার অনেকেই এখন উদ্যোগ নিয়েছেন এবং তারা কেউ কেউ ময়লার ভাগাড়কে সবজি বা ফুলের বাগানে রূপান্তর করেছেন কেউ বা ময়লাকে রিসাইকেল করে বানাচ্ছেন অন্য কোনও ব্যবহায্য বস্তু।

সিয়েভা প্রায় দেড়শ পরিবারের জন্য তার ক্ষেত থেকে শাকসবজি উৎপাদন করেন। করোনা কালীন সময়ে কাজ হারিয়েছেন এমন পরিবারগুলোই সিয়েভার সবজির ক্রেতা। এ সবজি বিক্রির টাকা তাকে পরিশোধ করছেন একটি মাসিফুন্ডে নামের সামাজিক সংগ্রঠন। জার্মানি ও দক্ষিণ আফ্রিকার এই যৌথ উদ্যোগের আওতায় ওয়ামার শহরে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণের মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যতের পথ খুলে দেওয়ার চেষ্টা করছে।

সবজি উৎপাদন ছাড়াও ওয়ামার শহরে রিসাইক্লিংয়ের কাজ করছে রি-ট্রেড নামের এক সংগঠন। সংগঠনটি শহরের বাসিন্দাদের আবর্জনা রিসাইক্লিং করার বিষয়ে বারবার স্মরণ করিয়ে দেয়। মারিয়া ডি এঞ্জেলো গ্রেভার এই উদ্যোগে প্রতিষ্ঠিত। তিনি বলেন, মানুষ মনে করে ফেলে দিলেই জিনিসপত্র উধাও হয়ে যায়। কিন্তু সেসব যেখানে জমা হয়, সেই জঞ্জালের স্তূপের আশপাশে অনেক মানুষ বসবাস করে।

এমন পরিবেশ কোনও মানুষের বসবাসের যোগ্য নয়। দক্ষিণ আফ্রিকায় আমরা সত্যি সেই পরিস্থিতি বদলানোর চেষ্টা করছি। কারণ আমাদের নথিবিহীন আবাসন এমন সব এলাকার কাছে অবস্থিত, সেখানে মানুষকে থাকতে হলে আমরা সেই সব এলাকাকে সেরা করে তুলতে চাই।

তিনি জানান, বাণিজ্যিক রিসাইক্লিং কোম্পানির তুলনা রি-ট্রেড প্রকল্পে কুড়ানিরা অনেক ভালো বিনিময়মূল্য পান। ব্যক্তিগত চাঁদা ও দামি উপাদান বিক্রি করে পাওয়া অর্থের কল্যাণে এই সংগঠনের দোকান চালানো হয়। রি-ট্রেড প্রকল্পের কল্যাণে জঞ্জাল কুড়ানোর কাজ স্বীকৃতি পেয়েছে, যার ফলে সামান্য হলেও গুরুত্বপূর্ণ আয়ের উৎস খুলে গেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা