আন্তর্জাতিক

মসজিদে নববী ও কাবা চত্বরে প্রবেশ ও নামাজ আদায়ে সাময়িক স্থগিতাদেশ  

আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র কাবা ও মদিনায় মসজিদে নববীর ‘আউটার কোর্টইয়ার্ড’ বা মসজিদ চত্বরে প্রবেশ ও নামাজ আদায় সাময়িক স্থগিত করেছে কর্তৃপক্ষ।

এ নির্দেশ আজ ২০ মার্চ শুক্রবার থেকে কার্যকর হবে। ফলে আজ সেখানে পবিত্র জুমার নামাজ কিভাবে আদায় হবে তা নিয়ে স্থানীয়রা পড়েছেন বিভ্রান্তিতে। এ খবর দিয়েছে সৌদি আরবে সরকার পরিচালিত অনলাইন সৌদি গেজেট।

অনলাইন সৌদি গেজেট বলছে, করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে জেনারেল প্রেসিডেন্সি অব দ্য গ্রান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেটস অ্যাফেয়ার্সের মুখপাত্র আজ শুক্রবার এক বিবৃতিতে এমন নির্দেশনা জারি করেছে। ওই বিবৃতি প্রচার করেছে সরকার পরিচালিত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে পূর্ব সতর্কতা ও প্রতিরোধমুলক ব্যবস্থা হিসেবে মক্কায় গ্রান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীর চত্বরে মানুষ প্রবেশ ও নামাজ আদায় স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক এজেন্সিগুলো। এ নির্দেশ শুক্রবার থেকেই কার্যকর করা হবে।

তিনি সবাইকে এ পদক্ষেপে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। বলা হয়েছে, এই পবিত্র দুই মসজিদে যাওয়া মুসলিমদের নিরাপত্তার স্বার্থেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

এর আগে নির্দেশনায় শুধু এই দুটি মসজিদ বাদে সৌদি আরবের সব মসজিদ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। সবাইকে বাড়িতে নামাজ আদায় করার পরামর্শ দেয়া হয়। আযানে পরিবর্তন আনা হয়। এ জন্য আজ সৌদি আরবে অন্য কোনো মসজিদে জুমার নামাজ হবে না বলেই ধরে নেয়া হচ্ছে।

সর্বশেষ গ্রান্ড মসজিদ বা কাবা শরিফ ও মসজিদে নববী চত্বরে প্রবেশ ও নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেয়ায় অনেকের মনে কষ্ট থাকতে পারে। এ জন্য সবাইকে সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা