আন্তর্জাতিক

ভারতের পৌর নির্বাচনে হঠাৎ ইস্যু অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গারা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি একটি জাতীয় টিভি চ্যানেলের প্রতিবেদন উদ্ধৃত করে বলেছেন যে, মুসলিমদের রাজনৈতিক দল এম আই এম নেতাদের নাম ছাপানো প্যাডে অবৈধ বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তোলার জন্য সুপারিশ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি এবং তেলেঙ্গানা সরকারকে ওই রোহিঙ্গা এবং বেআইনীভাবে বসবাসকারী বাংলাদেশিদের জায়গা দেয়ার জন্য দায়ী করেছে বিজেপি।

যদিও বাংলাদেশের সীমান্তবর্তী দুই রাজ্য আসাম আর পশ্চিমবঙ্গে অনেকদিন ধরেই বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশকারীদের বিষয়টিকে বিজেপি নেতারা ভোটের ইস্যু হিসাবে তুলে ধরেন। কিন্তু এবার সুদূর দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ শহরের পৌর নির্বাচনেও কথিত বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের প্রসঙ্গ আনা হয়েছে।

বিজেপি তেলেঙ্গানা রাজ্য সভাপতি এবং সংসদ সদস্য বান্ডি সঞ্জয় এক নির্বাচনীয় সভায় তেলুগু ভাষায় বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন, "আমাদের দল পুর নির্বাচনে জিতলেই রোহিঙ্গা এবং পাকিস্তানিদের এক সার্জিকাল স্ট্রাইক করে পুরণো হায়দ্রাবাদ শহর থেকে তাড়িয়ে দেওয়া হবে।"

মি. ওয়াইসির কথায়, "বিজেপি অভিযোগ করছে যে হায়দ্রাবাদে নাকি ভোটার তালিকায় ৩০ হাজার ৪০ হাজার রোহিঙ্গা আছে। যদি ৩০ হাজার রোহিঙ্গা হায়দ্রাবাদে থাকে, তাহলে অমিত শাহ কী করছেন! তিনি কি ঘুমিয়ে আছেন? তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী - তার তো দেখার কথা যে ৩০ - ৪০ হাজার রোহিঙ্গার নাম ভোটার লিস্টে কী করে ঢুকল!"

রোহিঙ্গা আর অবৈধ বাংলাদেশিদের প্রসঙ্গে বান্ডি সঞ্জয়ের ভাষণের পরে বিতর্কের মধ্যেই বুধবার হায়দ্রাবাদে দলের প্রার্থীদের হয়ে প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা