আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ‘নিভার’ এর আঘাতে লন্ডভন্ড তামিলনাড়ু-পুদুচেরি উপকূল

আন্তর্জাতিক ডেস্ক : ঘুর্ণিঝড় আম্পানের ক্ষত না শুকাতেই আবারও কঠিন আঘাতে ঘূর্ণিঝড় ‘নিভার’ লন্ডভন্ড করে দিয়েছে পুদুচেরির উপকুল । ভারতের কেন্দ্রীয় আবহাওয়া অধিদফতরের বার্তায় জানায়, বুধবার ( ২৫ নভেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ২টা ৩০ মিনিট নাগাদ পুদুচেরির কাছাকাছি উপকূলবর্তী এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড়টি। তার দাপুটে আঘাত লেগেছে তামিলনাড়ুর উপকূলেও।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই, পুদুচেরি, কাড্ডালোরসহ বিভিন্ন এলাকায়। নিভারের দাপটে বৃষ্টির জোর আরও বেড়েছে। সঙ্গে আছে ঝড়ও।

আবহাওয়ার খবরে বলা হয়, পুদুচেরি এবং তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাতেই ঘনীভূত হয়ে রয়েছে নিভার। সমুদ্রে ঘূর্ণিঝড়টি অতি প্রবল থাকলেও স্থলভাগে আছড়ে পড়ার সময়েই তার শক্তি কমে যায়। ফলে নিভার এখন ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এখন ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার তা বেড়ে সর্বোচ্চ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আবহাওয়া সবশেষ খবরে আরও জানিয়েছেন, নিভার ক্রমশ নিষ্ক্রিয় হয়ে আসবে। আগামী ৬ ঘণ্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে সরে যাবে। ঝড় ক্রমশ দূর্বল হলেও এখনো বিপদ কাটেনি বলে তারা জানান।

ঘূর্ণিঝড় আঘাত হানার আগে থেকেই চেন্নাইসহ রাজ্যের একাধিক জেলায় তীব্র বৃষ্টি শুরু হয়। রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এখন পর্যন্ত রাজ্যের উপকূলবর্তী এলাকা থেকে কয়েক লাখ মানুষকে সরিয়ে নিয়েছে তামিলনাড়ুর রাজ্য সরকার সরকার। ইতিমধ্যেই ১৫০টি ত্রাণ শিবির প্রস্তুত রাখা হয়েছে।

ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে রাজ্যের উপকূলে রণতরী আইএনএস জ্যোতি মোতায়েন করেছে নৌবাহিনী। খাবার প্রয়োজনীয় ওষুধসহ উদ্ধারকাজের বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে জাহাজটিতে। ক্ষয়ক্ষতি এড়াতে চেন্নাই বিমানবন্দর সন্ধ্যা ৭টা থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে অধিকাংশ বড় সড়ক।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা