আন্তর্জাতিক

তেলের দাম বেড়েছে ৫ শতাংশের ওপরে

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববাজারে তেলের দামে বড় উত্থান হয়েছে। গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৫ শতাংশের ওপরে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় সাড়ে ৫ শতাংশ। আর হান্টিং অয়েলের দাম বেড়েছে সাড়ে ৬ শতাংশের ওপরে।

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়া এবং লিবিয়ার তেল উত্তোলন বাড়ার ফলে কিছুদিন আগে বিশ্ববাজারে তেলের দামে বড় দরপতন হয়। অক্টোবরের শেষ সপ্তাহে অপরিশোধিত ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১০ শতাংশ কমে যায়।

এর আগে ইতিহাসের সর্বোচ্চ দরপতনের কারণে গত ২০ এপ্রিল প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ঋনাত্মক ৩৭ ডলারের নিচে নেমে যায়। রেকর্ড এই দরপতনের পরেই অবশ্যই তেলের দাম বাড়তে থাকে। এতে রেকর্ড দরপতনের ধকল সামলে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪০ ডলারে আশেপাশে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু নভেম্বরের শুরুতে ৪০ ডলারের নিচে নেমে যায়।

তবে এই পতনের ধকল কাটিয়ে আবার তেলের দাম বাড়তে শুরু করেছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দশমিক ৪৩ ডলার বেড়ে ৪২ দশমিক ১৭ ডলারে উঠে এসেছে। এর ফলে সপ্তাহের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৫ দশমিক শূন্য ৮ শতাংশ। আর মাসের ব্যবধানে বেড়েছে ৫ দশমিক ৩৫ শতাংশ। তবে বছরের ব্যবধানে ৩১ দশমিক শূন্য ৯ শতাংশ দাম কমেছে।

অপরিশোধিত তেলের পাশাপাশি দাম বেড়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের। গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৫ দশমিক ৪০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৪৫ দশমিক শূন্য ৯ ডলারে উঠে এসেছে। এর মাধ্যমে মাসের ব্যবধানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৮ দশমিক শূন্য ৫ শতাংশ বেড়েছে। তবে বছরের ব্যবধানে কমেছে ৩২ দশমিক শূন্য ৯ শতাংশ কমেছে।

অপরদিকে, হান্টিং অয়েলের দাম গত এক সপ্তাহে ৬ দশমিক ৬২ শতাংশ বেড়ে ১ দশমিক ২৮ ডলারে উঠে এসেছে। এর মাধ্যমে মাসের ব্যবধানে হান্টিং অয়েলের দাম ১২ দশমকি ৬৩ শতাংশ বেড়েছে। তবে বছরের ব্যবধানে ৩৬ দশমিক ৬৪ শতাংশ কমেছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা