আন্তর্জাতিক

সেনা প্রত্যাহারের চুক্তি বহাল রাখতে বাইডেনের প্রতি তালেবানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আফগান বিষয়ক যে শান্তি চুক্তি হয়েছে তা বহাল রাখার জন্য সদ্যসমাপ্ত নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান।

এই গেরিলা গোষ্ঠী বলেছে, শান্তি চুক্তি মেনে চলা অত্যন্ত যৌক্তিক এবং আফগান সহিংসতার অবসানে এটি খুবই কার্যকরী পদক্ষেপ। তালেবান মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তালেবানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছায় আমেরিকা। কাতারের রাজধানী দোহায় কয়েক দফা আলোচনার পর ২৯ ফেব্রুয়ারি চুক্তিটি সই হয়।

আফগানিস্তানে মার্কিন যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি ছিল ট্রাম্পের পক্ষ থেকে অত্যন্ত বড় নির্বাচনী প্রচারণা। গত মাসে তিনি এক টুইটার পোস্টে বলেছেন, আগামী মাসের মধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা ফেরত আনা হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, ২০২১ মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে আমেরিকার সমস্ত সেনা ফেরত আনা হবে। তার এ বক্তব্য নাকচ করে ট্রাম্প আরো আগেই সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি কথা জানান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

সিরাজদীখানে ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা