আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্তের পথে!

আন্তর্জাতিক ডেস্ক

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি জানিয়েছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত বন্ধে একটি গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে

একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা বিভিন্ন অর্থনৈতিক ও নৌ অবরোধ ধাপে ধাপে তুলে নেওয়ার প্রক্রিয়াও শুরু হবে।

আরাগচি বলেন, চুক্তির মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধ-পরবর্তী উত্তেজনা কমানো। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী ধাপে শুরু হবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও চুক্তি নিয়ে আলোচনার অগ্রগতির কথা স্বীকার করেছেন।


তারা জানিয়েছেন, ইরান চুক্তির শর্ত বাস্তবে কার্যকর করলেই শুধু অর্থনৈতিক সুবিধা পাবে। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপই হবে সুবিধা পাওয়ার ভিত্তি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানকে ঘিরে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হয়। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।

একই সময় কার্যত বন্ধ করে দেওয়া হয় হরমুজ প্রণালি, যা বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ।

গত কয়েক মাসে একাধিকবার হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহেও দুই দফা সামরিক সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত একটি সামরিক হামলা স্থগিত করেছেন।

শুক্রবার (১২ই জুন) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, তার দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। তার মতে, দুই দেশ একটি সমঝোতা স্মারক বা এমওইউর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ভেতরে চুক্তির শর্ত নিয়ে এখনো মতপার্থক্য রয়েছে। কেউ সমর্থন করছেন, আবার কেউ আপত্তি তুলছেন। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, অনুমোদন পাওয়া গেলে দূর থেকেই চুক্তি স্বাক্ষর করা হবে এবং তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তার আশা, আগামী কয়েক দিনের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

বর্তমান আলোচনায় ইসরায়েল সরাসরি অংশ নিচ্ছে না। আলোচনার প্রধান লক্ষ্য হলো যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো, উত্তেজনা কমানো এবং পরবর্তী পর্যায়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা শুরু করা। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিও রয়েছে।

দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণার মত শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানি জাহাজ চলাচলের ওপর থাকা অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে হরমুজ প্রণালি আবার আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। তাদের মতে, চুক্তি কার্যকর হওয়ার পর এসব পদক্ষেপ প্রায় সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন শুরু হবে। এরপর শুরু হবে ৬০ দিনের একটি নতুন আলোচনা পর্ব। সেখানে মূল আলোচ্য বিষয় হবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত। কারণ এই উপাদান পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। মার্কিন কর্মকর্তাদের দাবি, এসব উপাদান ইরানের ভেতরেই ধ্বংস করা হবে এবং পরে সেগুলো সরিয়ে নেওয়া হবে। তবে কী পদ্ধতিতে তা করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অর্থনৈতিক সুবিধার বিষয়ে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে, চুক্তির শুরুতেই ইরানকে কোনো অর্থ দেওয়া হবে না। বরং ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং প্রয়োজন অনুযায়ী বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ পর্যায়ক্রমে মুক্ত করা হতে পারে। এর মাধ্যমে তারা কিছু ইরানি গণমাধ্যমের খবর কার্যত নাকচ করে দেন। ওই সব খবরে বলা হয়েছিল, বড় ধরনের আলোচনা শুরুর আগেই ইরানের কিছু আটকে থাকা সম্পদ মুক্ত করা হবে।

যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান এবং মধ্যস্থতায় সহায়তাকারী কাতারের মধ্যে আশাবাদ তৈরি হলেও চুক্তি চূড়ান্ত হওয়ার আগে এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ বাকি রয়েছে। গত কয়েক মাসে একাধিকবার এমন সমঝোতার সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে তা ভেস্তে গেছে। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। তাদের মতে, এবারের আলোচনার অগ্রগতি এবং আশাবাদ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। উভয় পক্ষ এখন চুক্তির বিষয়গুলো নিয়ে অনেক বেশি খোলামেলা আলোচনা করছে।

আরাগচি বলেছেন, আলোচনা এখন শেষ পর্যায়ে রয়েছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব দ্রুত চুক্তি স্বাক্ষর ও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ জলপথের পরিচালনা ও ব্যবস্থাপনা আগের মতো থাকবে না। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সাধারণত এই পথ দিয়ে পরিবহন করা হয়। তাই এ পথের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হওয়া বৈশ্বিক জ্বালানি বাজারের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রণালি বন্ধ করার পর থেকে ইরান সেখানে চলাচল করতে চাওয়া জাহাজগুলোর কাছ থেকে ফি দাবি করে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, সব জাহাজের জন্য এই পথ উন্মুক্ত ও বাধাহীন থাকা উচিত।

আরাগচি আরো জানান, সমঝোতা স্মারকে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাত কমানোর বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও আগে কিছু মার্কিন প্রতিবেদনে বলা হয়েছিল, লেবাননের বিষয়টি হয়তো আলোচনার অংশ হবে না।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত থাকলে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে। ফলে চুক্তি চূড়ান্ত হলেও মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা