আন্তর্জাতিক

চীনে ভারি বৃষ্টিতে বন্যায় ২১ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে টানা ভারি বৃষ্টিতে দেখা দেওয়া ব্যাপক বন্যায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে আর যানবাহন চলাচল ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চীনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, জিয়াংশি, আনহুই, হুনান, হুবেই, গুইঝৌ, গুয়াংশি, গুয়াংডং ও হাইনান প্রদেশের বিভিন্ন এলাকা ভূমিধস, হড়কা বান, শহরে ব্যাপক বন্যা ও জলাবদ্ধতাসহ বৃষ্টিজনিত বিপর্যয়ের উচ্চ ঝুঁকিতে আছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি দুর্যোগ ত্রাণ কার্যক্রমের জন্য ১৫ কোটি ইউয়ান (দুই কোটি ২০ লাখ ডলার) বরাদ্দ দিয়েছে।রয়টার্স জানিয়েছে, হুবেইয়ের মধ্যাঞ্চলীয় শহর জিংঝোয়ের অনেক বাসিন্দা হাঁটু সমান বন্যার পানিতে আটকা পড়েছে। রাস্তায় থাকা বহু গাড়ি প্রায় ডুবে গেছে।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় গুয়াংশিতে ভারি বৃষ্টির মধ্যে ১৫ কৃষিকর্মীকে বহনকারী একটি পিকআপ ট্রাক বন্যাকবলিত নদীতে পড়ে যাওয়ার পর ১০ জনের মৃত্যু হয়।

দক্ষিণপূর্বাঞ্চলের গুইঝৌতে ভারি বৃষ্টি ও বন্যার মধ্যে বিভিন্ন ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। প্রতিবেশী হুনান প্রদেশ আরও চারজনের মৃত্যু হয়েছে। হুবেইয়ের নিম্নাঞ্চলীয় এক গ্রামে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি আরও বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছে।

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, প্রদেশগুলোর বন্যাকবলিত অঞ্চলগুলোতে স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ রাখা হয়েছে। হুবেই ও হুনানের কিছু অংশ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা