আন্তর্জাতিক

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৪৫ দিন

আন্তর্জাতিক ডেস্ক

চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো ৪৫ দিন বাড়াতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দিনের বৈঠক শেষে শুক্রবার (১৫ মে) এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘১৬ এপ্রিলের যুদ্ধবিরতি আরো ৪৫ দিনের জন্য বাড়ানো হচ্ছে, যাতে আলোচনায় আরো অগ্রগতি সম্ভব হয়।’

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৭ মে) যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

মার্চের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাত শুরুর তিন দিনের মাথায় হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এরপর লেবাননে বড় ধরনের বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল।

এতে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। পরে গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

যদিও যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইসরায়েল সেখানে নিজেদের ঘোষিত নিরাপত্তা অঞ্চল ধরে রেখেছে।

ওয়াশিংটনে অনুষ্ঠিত এই আলোচনা ছিল সাম্প্রতিক দশকগুলোর মধ্যে ইসরায়েল ও লেবাননের সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। আলোচনায় নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারাও অংশ নেন।

টমি পিগট জানান, আগামী ২৯ মে পেন্টাগনে নতুন একটি ‘নিরাপত্তা ট্র্যাক’ শুরু হবে। পাশাপাশি ২ ও ৩ জুন রাজনৈতিক পর্যায়ের আলোচনার জন্য আবারও দুই পক্ষকে একত্র করবে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

তিনি বলেন, ‘আমরা আশা করি এই আলোচনা দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি, সার্বভৌমত্বের পারস্পরিক স্বীকৃতি এবং সীমান্তে প্রকৃত নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়তা করবে।’

লেবাননের প্রতিনিধিদল এক বিবৃতিতে জানায়, তারা এই যুদ্ধবিরতির গতি ধরে রেখে স্থায়ী শান্তিচুক্তির দিকে এগোতে চায়।

বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় নিরাপত্তা সংলাপ শুরু হওয়ায় নাগরিকদের জন্য স্বস্তির সুযোগ তৈরি হয়েছে। এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার রাজনৈতিক পথ তৈরি করবে।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার আলোচনাকে ‘খোলামেলা ও গঠনমূলক’ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘আলোচনায় উত্থান-পতন থাকবে। তবে সফলতার সম্ভাবনা বড়। পুরো প্রক্রিয়াজুড়ে আমাদের নাগরিক ও সেনাদের নিরাপত্তাই সর্বোচ্চ গুরুত্ব পাবে।’

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা