ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স

সান নিউজ অনলাইন

যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে।

শনিবার (৩ জানুয়ারি) মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যম সিবিএস নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী ইউনিটের নাম ডেল্টা ফোর্স।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথে লিখেছেন, “যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর একটি বড় ধরনের হামলা চালিয়েছে। অভিযানে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।” তিনি আরও জানান, “এই অভিযানটি যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে চালানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। আজ স্থানীয় সময় সকাল ১১টায় মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন হবে।”

ভেনেজুয়েলার সরকার এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা জানিয়েছে, “যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভূখণ্ডে যে চরম ন্যাক্কারজনক সামরিক আগ্রাসন চালিয়েছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিশ্ববাসীর কাছে আনুষ্ঠানিক অভিযোগ তুলে দিচ্ছি। এই সামরিক আগ্রাসন আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি।”

সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক অবকাঠামোসহ বিভিন্ন জায়গায় হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাদক উৎপাদন করে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে পাঠায় এমন অভিযোগ তুলে ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধজাহাজসহ অন্যান্য সামরিক সরঞ্জাম জড়ো করে মার্কিন সেনারা। প্রথমে তারা সাগরে নৌকায় হামলা চালিয়েছিল, এবং পরে সরাসরি ভেনেজুয়েলার ভেতরে হামলা চালিয়েছে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা