ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
নিহত অন্তত ১৮ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা

সান নিউজ অনলাইন 

ঘোষিত যুদ্ধবিরতি উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ রাফাহ সীমান্তে ইসরায়েলি সেনাদের ওপর হামাসের পাল্টা গুলিবর্ষণে একজন ইসরায়েলি সেনা আহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় শক্তিশালী প্রতিশোধমূলক অভিযান চালানোর নির্দেশ দেন। এরপর থেকেই উত্তর ও দক্ষিণ গাজায় ধারাবাহিক হামলা শুরু হয়।

গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানায়, মঙ্গলবার উত্তর গাজা শহরের সাবরা পাড়ায় একটি আবাসিক ভবনে হামলায় চারজন নিহত হন। দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে আরও পাঁচ ফিলিস্তিনি প্রাণ হারান। সর্বমোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। আহতের সংখ্যা অন্তত ৫০।

গাজার আল-শিফা হাসপাতালের পাশেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যা শহরে আতঙ্ক ছড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা একে “বৃহৎ পরিসরের হামলা” বলে বর্ণনা করেছেন। গাজার আকাশজুড়ে ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে।

হামলার পর হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছে। এক বিবৃতিতে তারা জানায়, “ইসরায়েলের এই আগ্রাসন যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। আমরা এখনো চুক্তি মেনে চলছি।”

হামাস আরও জানায়, নিখোঁজ এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। “যদি ইসরায়েল বড়সড় উসকানি দেয়, তাহলে গাজায় মৃতদেহ উদ্ধারের কাজ ব্যাহত হবে এবং বাকি ১৩ জিম্মির মরদেহ উদ্ধারও বিলম্বিত হবে,” বিবৃতিতে বলা হয়।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এক প্রতিক্রিয়ায় বলেন, “যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। তবে এর মানে এই নয় যে কোথাও ছোটখাটো সংঘর্ষ হবে না। আমরা আশা করি শান্তি টিকে থাকবে।”

অন্যদিকে রাফাহ এলাকায় সংঘটিত ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে হামাস। তারা বলেছে, ইসরায়েলের সর্বশেষ হামলাই যুদ্ধবিরতির মূল চুক্তিকে বিপন্ন করেছে, এবং তারা এখনো সমঝোতার ধারাবাহিকতা বজায় রাখছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা