আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি, শান্তির বার্তা ট্রাম্পের

সান নিউজ অনলাইন

প্রায় দুই বছর ধরে চলা গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১২ অক্টোবর) রাতে ইসরাইল সফরে রওনা দেওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে তিনি বলেন, “যুদ্ধ শেষ, এটা আপনারাই দেখতে পাচ্ছেন।”

গত শুক্রবার গাজায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তি অনুযায়ী, আজ সোমবার হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি দেবে। বিনিময়ে মুক্তি পাবে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি।

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ট্রাম্প আজ ইসরাইলের পার্লামেন্টে ভাষণ দেবেন, এরপর যাবেন মিশরে। সেখানে গাজা পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হবে, যেখানে উপস্থিত থাকবেন ২০ দেশের শীর্ষ নেতারা।

ইতোমধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মিশরে পৌঁছেছেন।

এদিকে যুদ্ধবিরতির পর গাজায় ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। তবে জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার তথ্যমতে, গাজা শহরের ৮৩ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে, সমগ্র উপত্যকার ৭৮ শতাংশই ক্ষতিগ্রস্ত। পুনর্গঠনে প্রয়োজন ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসাবশেষ সরানো এবং কয়েক হাজার কোটি ডলার।

স্থানীয়দের এখন সবচেয়ে বড় চাহিদা নিরাপদ আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সেবা।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা