আন্তর্জাতিক

মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক    

মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে (৭৪) বৃহস্পতিবার মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। দেশটির জান্তার পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সাড়ে চার বছর আগে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। উৎখাত করা হয় গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে। গ্রেপ্তার হন নোবেলজয়ী অং সান সু চিসহ গণতন্ত্রপন্থী নেতারা।

এরপরই মিয়ানমারের জান্তা জরুরি অবস্থা জারি করে। সেই সঙ্গে একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়। তিনিই মিন্ট সোয়ে।

মিয়ানমারের সামরিক তথ্য দপ্তর এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার রাজধানী নেপিডোর একটি সামরিক হাসপাতালে মারা গেছেন মিন্ট সোয়ে।

মিন্ট সোয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বছরখানেকের বেশি সময় আগে থেকে অসুস্থতার কারণে তিনি জনসম্মুখে আসছিলেন না। মনে করা হতো, তিনি দাপ্তরিক কাজও বন্ধ রেখেছিলেন।

সামরিক তথ্য দপ্তর পৃথক বিবৃতিতে জানিয়েছে, প্রয়াত ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে। তবে তারিখ এখনো জানানো হয়নি।

এর আগে মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ের শারীরিক অবস্থা সংকটজনক। তিনি গত ২৪ জুলাই থেকে নেপিডোর সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর যেসব জান্তা কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তাঁদের মধ্যে মিন্ট সোয়েও ছিলেন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা