ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির পরিণতি সাদ্দামের মতো হতে পারে, হুমকি ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, তাকে (খামেনিকে) ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পরিণতি বরণ করতে হতে পারে। ইরানে হামলা অব্যাহত থাকবে। খবর আল জাজিরার।

ইসরায়েল কাৎজ তেহরানে বাস করা নাগরিকদের এখনই সরে যাওয়ার পরামর্শও দিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায় ইসরায়েল কাৎজ বলেন, ‘আমি ইরানি স্বৈরশাসককে সতর্ক করছি—ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ও যুদ্ধাপরাধ চালিয়ে তিনি যে পথ বেছে নিয়েছেন, তা যেন মনে রাখেন।’

তিনি বলেন, ‘ইরানের প্রতিবেশী এক দেশের শাসকের পরিণতির কথা মনে রাখা উচিত তার, যিনি এক সময় ইসরায়েলের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিলেন। ’

এখানে তিনি ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতাচ্যুত ও পরে ফাঁসিতে ঝুলিয়ে মারা যাওয়া ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনের কথা উল্লেখ করেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা আজও তেহরানের শাসন ও সামরিক কাঠামোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব। ’

এরইমধ্যে ইসরায়েলি বাহিনী তেহরানের বাসিন্দাদের সতর্ক করে বলেছে, তারা যেন দ্রুত শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা