আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের নিয়ে জাতিসংঘ বিশেষজ্ঞের সতর্কতা যা জানা গেলো

গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আক্রমণ এবং পশ্চিম তীরে নিপীড়ন থেকে ফিলিস্তিনি জনগণকে বাঁচানোর জন্য খুব বেশি সময় বাকি নেই বলে সতর্ক করেছেন জাতিসংঘের ফিলিস্তিন-বিষয়ক বিশেষ দূত। বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, জানুয়ারিতে শুরু হওয়ার পর থেকে ইসরাইল কখনো গাজায় যুদ্ধবিরতি মানেনি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ব্যবস্থা না নেয়া পর্যন্ত ইসরাইল তার যুদ্ধাপরাধ বন্ধ করবে না বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় নৃশংসতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহি করার সম্ভাবনা নিয়েও আলবানিজ হতাশা প্রকাশ করেছেন।

পশ্চিমা অনেক দেশ যারা ইসরাইলি প্রধানমন্ত্রীকে তাদের অঞ্চলে ভ্রমণের অনুমতি দিয়েছে অথবা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানা মানতে অস্বীকৃতি জানিয়েছে, তাদের কথাও উল্লেখ করেন জাতিসংঘের ফিলিস্তিন-বিষয়ক বিশেষ দূত।

তিনি বলেন, ইসরাইলে বা আন্তর্জাতিক স্তরে ন্যায়বিচারের ওপর আমার আর কোনো আশা নেই। কারণ আপনারা দেখতে পাচ্ছেন, সবাই বলছে যে তারা ক্রমশ তার (নেতানিয়াহু) জন্য লাল গালিচা বিছিয়ে দিতে প্রস্তুত।

ইসরাইলি সরকার এবং বসতি স্থাপনকারীদের সম্প্রসারণবাদী লক্ষ্যের কথাও তুলে ধরেন ফ্রান্সেসকা আলবানিজ। বলেন, ‘গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ডকে আরও সংযুক্ত করে ইসরাইলি দখলদার রাষ্ট্রের সাথে একীভূত করাই তাদের লক্ষ্য।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা