সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বন্দিদের মুক্তি না দিলে ফের যুদ্ধের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল-হামাস সংঘাত নতুন মাত্রা ধারণ করছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) ৩ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে না জানিয়েছিলো হামাস। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি বন্দিদের মুক্তি না দিলে ফের গাজায় তীব্র অভিযান চালানো হবে। শনিবার দুপুরের মধ্যে ইসরায়েলি বন্দি নাগরিকদের মুক্তি দিতে হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) তিনি এ কথা জানিয়েছেন। এদিকে, গাজার ধ্বংসস্তূপের পুনঃর্গঠনে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে।

আরও পড়ুন: গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৮ লাশ উদ্ধার

এর আগে, কথা ছিলো শনিবার ৩ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস। তবে নেতানিয়াহু এবার সমস্ত বন্দির মুক্তির কথা বলছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
তার কথায়, শনিবার দুপুরের মধ্যে ইসরায়েলি বন্দিদের মুক্তি না দিলে ইসরায়েলি ডিফেন্স ফোর্স হামাসের উপর চরম হামলা চালাবে। এ সময় হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না।

তার এই বার্তা পাওয়ার পর ইসরায়েলের সেনা জানিয়েছে, গাজা সীমান্তে তারা ইতিমধ্যেই অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে। দেশটির রিজার্ভ ফোর্সকেও সেখানে পাঠানো হয়েছে। এ সময় নির্দেশ এলেই অভিযান শুরু হবে।

অপরদিকে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছে, গাজাকে নতুন করে তৈরি করতে হলে সব কিছু মিলিয়ে মোট ৫৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। ১ম তিন বছরে খরচ হবে ২০ বিলিয়ন ডলার। এ সময় গাজায় ৬০ শতাংশ বাড়ি ধ্বংস হয়েছে বলে তারা জানিয়েছে। এই খরচের মধ্যে শুধুমাত্র নতুন করে বাড়ি বানাতেই লাগবে ১৫ বিলিয়ন ডলার। এই ভূখন্ডে ব্যবসা-বাণিজ্যের প্রতিষ্ঠানগুলিকে নতুন করে তৈরি করতে খরচ হবে আরো প্রায় ৭ বিলিয়ন ডলার। দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে নতুন করে গড়ে তুলতে খরচ হবে আড়াই বিলিয়ন। আর খেতগুলিকে ফের চাষযোগ্য করার জন্য খরচ হবে ৪ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে ইসরায়েল

গাজার অধিবাসীদের ভবিষ্যৎ নিয়ে মঙ্গলবার বৈঠক করেছেনে আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং জর্ডানের রাজা ২য় আবদুল্লা। আমেরিকার হোয়াইট হাউসে এই বৈঠক হয়েছে। ট্রাম্পের অভিমত, গাজা স্ট্রিপকে খালি করে দেওয়া হোক। আমেরিকা ঐ এলাকার দায়িত্ব নেবে এবং জায়গাটিকে একটি পর্যটকস্থল হিসেবে ব্যবহার করা হবে। অন্যদিকে, গাজার অধিবাসীদের জর্ডান বা মিশরে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু ১ম থেকেই জর্ডান ও মিশর এই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন।

মঙ্গলবারের এ বৈঠকেও জর্ডানের রাজা ২য় আবদুল্লা স্পষ্ট করে বলেছেন, কোনোভাবেই গাজার অধিবাসীদের জর্ডানে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হবে না। তার বক্তব্য, গাজার মানুষ যাতে আবার শান্তিতে সেখানেই বসবাস করতে পারেন, তারই ব্যবস্থা করতে হবে। সেখান থেকে কোনোভাবেই তাদেরকে উৎখাত করা যাবে না।

আরও পড়ুন: গাজায় ধ্বংসস্তূপে মিলল ৭ লাশ

২-রাষ্ট্রের তত্ত্বের ভিত্তিতে গাজা সমস্যার সমাধান প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। তিনি ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিয়েচে, কোনোভাবেই জর্ডানে ফিলিস্তিনি অধিবাসীদের জন্য আলাদা থাকার জায়গা দেওয়া সম্ভব নয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা