সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: চলমান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের বেকাতে অবস্থিত হিজবুল্লাহের একটি ভূগর্ভস্থ অস্ত্র কারখানায় হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ)।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: গাজায় মৃত্যুর ঝুঁকিতে ২ হাজার ৫০০ শিশু

এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শুক্রবার রাতে লেবাননের পূর্বাঞ্চলীয় অঞ্চল বেকায় অভিযান চালিয়েছে বিমান বাহিনী ।

এই অভিযানে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানা ধ্বস করা হয়েছে বলেও উল্লেখ করেছে আইডিএফ।

বেকা লেবানন-সিরিয়ার সীমান্তবর্তী একটি অঞ্চল। এদিকে, বিমান হামলায় যে কারাখানাটি ধ্বংস করা হয়েছে, সেটির অবস্থান সীমান্তের কাছাকাছি। এই সীমান্ত দিয়েই সিরিয়ার আসাদপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে হিজবুল্লাহ অস্ত্র সরবরাহ করত বলে জানিয়েছে আইডিএফ।

এর আগে, গত বৃহস্পতিবার ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছিলো হিজবুল্লাহ। তারপর শুক্রবার রাতে বেকায় এই অভিযান চালাল ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ)।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত

অপরদিকে, এক বছরেরও বেশি সময় ধরে সংঘাতের পর ২০২৪ সালের (২৭ নভেম্বর) লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে এই ১ বছরের সংঘাতে হিজবুল্লাহর অধিকাংশ সামরিক স্থাপনা ধ্বংস এবং গোষ্ঠীটির প্রেসিডেন্ট হাসান নাসরুল্লাহসহ শীর্ষ পর্যায়ের সকল নেতাকে হত্যা করেছে ইসরায়েল। এ সময় আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর বর্তমানে সবচেয়ে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা