সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

দেশে আসছেন না চিন্ময়ের আইনজীবী

আন্তর্জাতিক ডেস্ক: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ হৃদজনিত সমস্যার কারণে ভারত থেকে বাংলাদেশে মামলার শুনানির জন্য আসছেন না।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

আরও পড়ুন: ভারতের ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী মমতা

এদিকে, বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি বৃহস্পতিবার (২ জানুয়ারি) হওয়ার কথা।

সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হৃদজনিত সমস্যা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। এর আগে, দেশটির একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আইনজীবী বলেন, বাংলাদেশে চিন্ময়ের জন্য আইনি লড়াই করতে বৃহস্পতিবার (২ জানুয়ারির) আগেই দেশে ফিরবেন। এ সময় তিনি পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ছেলের সাথে থাকছিলেন। তিনি চিকিৎসার জন্যই সেখানে গিয়েছিলেন। তবে, এতদিন তিনি বাড়িতে থাকলেও জামিন শুনানির ২ দিন আগে হাসপাতালে ভর্তি হন। এ সময় হাসপাতালে থাকায় কবে তিনি দেশে ফিরবেন, তার কোনো নিশ্চয়তা নেই।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে, মঙ্গলবার পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষের সাথে বৈঠক করেন রবীন্দ্র ঘোষ। এরপর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

রবীন্দ্র ঘোষ বলেন, চিন্ময় দাসকে যখন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়, তখন এই ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন তিনি। তবে সেই চিঠির উত্তর এখন পর্যন্ত পাননি।

আরও পড়ুন: হাসপাতালে নেতানিয়াহু

প্রসঙ্গত, গত (২৫ অক্টোবর) চট্টগ্রামে জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা হয়। এরপর গত (২৭ নভেম্বর) রাজধানী ঢাকা-চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরের দিন চট্টগ্রামের তার মামলার শুনানি ঘিরে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এ সময় তার অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে ১ আইনজীবী নিহত হন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা