সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয় ওই বিমান

আন্তর্জাতিক ডেস্ক: কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া বিমানটি রাশিয়ার সারফেস টু এয়ার প্রতিরক্ষা মিসাইলের আঘাতে ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে আজারবাইজান।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৫০

কাজাখস্তানের আকতাউয়ে গত বুধবার ফ্লাইট জে২-৮২৪৩ বিমানটি আজারবাইজান থেকে রাশিয়ার চেচনিয়ার গজনিতে যাচ্ছিল। তবে গজনিতে অবতরণ না করতে দিয়ে বিমানটিকে কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে কাজাখস্তানে যেতে বলা হয়। যে সময় বিমানটি চেচনিয়ার আকাশে ছিল ওই সময় সেখানে রুশ বাহিনী ইউক্রেনের ড্রোন বিধ্বস্ত করার কাজে নিযুক্ত ছিল।

আজারবাইজানের এক কর্মকর্তা বলেছেন, বিমানটিতে আঘাত হেনেছিল রাশিয়ার পান্তসির-এস আকাশ প্রতিরক্ষা মিসাইল। গজনিতে যখন বিমানটি প্রবেশ করে তখন জ্যামারের কারণে এটির যোগাযোগ ব্যবস্থা স্থগিত হয়ে পড়েছিল। তিনি আরও বলেছেন, কেউ বলছে না রাশিয়া এটি ইচ্ছাকৃতভাবে করেছে। কিন্তু তদন্তে যা পাওয়া যাচ্ছে, সেটি বিবেচনা করে আমরা প্রত্যাশা করি রাশিয়া বিষয়টি স্বীকার করবে।

রাশিয়া বলেছে, বিমানটির সঙ্গে হয়ত কোনো পাখি ধাক্কা খেয়েছিল। এতে এটি বিধ্বস্ত হয়। তবে বিশেষজ্ঞরা বলেছেন, পাখির ধাক্কা লাগলে ইঞ্জিন বিকল হতে পারে। কিন্তু এভাবে বিমান মাটিতে আছড়ে পড়ার সম্ভাবনা থাকে না। গজনিতে বিমানটি ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি বলে জানিয়েছেন এক রুশ কর্মকর্তা। তাই এটিকে কাজাখস্তানের দিকে যেতে বলা হয়। সূত্র: রয়টার্স

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা