সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে পৃথক তিনটি বাড়িতে বন্দুক হামলায় ৫ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪০

রোববার সন্ধ্যা ৬টার দিকে প্রথম গুলির ঘটনার খবর পায় পুলিশ। এনবিসি’র সহযোগী বার্তা সংস্থা কেএসএন এ তথ্য জানিয়েছে।

উইচিটা পুলিশ জানায়, সান্তা ফে সাউথ এলাকার ১৭০০ ব্লকে একটি বাড়িতে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজন ব্যক্তিকে মৃত অবস্থায় পায়। এরপর আরও একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫৪

পরবর্তীতে এলাকাজুড়ে চিরুনি অভিযান চালায় পুলিশ। এসময় আরেকটি বাড়ির জানালা দিয়ে তারা এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। বাড়িটিতে প্রবেশ করে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

উইচিটা পুলিশের মুখপাত্র অ্যান্ড্রু ফোর্ড বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা একে অপরের পরিচিত এবং এ ঘটনায় কোনো সন্দেহভাজন পলাতক নেই। আমরা ধারণা করছি, নিহতদের মধ্যেই একজন এই হামলার জন্য দায়ী হতে পারে।

আরও পড়ুন : সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা

পুলিশ প্রধান জো সুলিভান জানান, আমাদের বিশ্বাস, নিহতদের মধ্যে একজনই হয়তো গুলির ঘটনার মূল হোতা। তবে তিনি কোন জন, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।

পুলিশের তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এ ঘটনায় উইচিটা পুলিশ বিভাগের কর্মকর্তারা আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, এই ঘটনার পর স্থানীয় সম্প্রদায়ের জন্য আর কোনো ঝুঁকি নেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা