সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দেইর কানুন গ্রামে ইসরায়েলি বিমান হামলায় আরও ৩১ জন নিহত হয়েছেন। এ হামলায় নিহতদের মধ্যে ৬ জন উদ্ধারকর্মী ছিলেন।

রোববার (১০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন: বিদ্যুৎ সরবরাহ ৬০ শতাংশ কমালো আদানি

আল জাজিরা জানায়, লেবাননের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে, লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়। তার মধ্যে বালবেক-হার্মেল অঞ্চলে হামলায় ২০ জন নিহত হয়েছেন, এর মধ্যে ১১ জন প্রাণ হারিয়েছেন কনাইসেহ এলাকায়। এই হামলায় আহত হয়েছেন আরও ১৪ জন।

এছাড়া লেবাননের দক্ষিণে ইসরায়েলি হামলায় দেইর কানুন গ্রামে ৬ উদ্ধারকারীসহ অন্তত ১১ জন এবং দক্ষিণের হানাওয়ে গ্রামে আরও ৫ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারে হামলায় ২ শিশুসহ ৭ জন নিহত হওয়ার ১ দিন পর শনিবার এ সকল হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মূলত গত (২৩ সেপ্টেম্বর) থেকে দেশটির রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

আরও পড়ুন: ফের অশান্ত ভারতের মণিপুর

অপরদিকে, হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে সম্প্রতি হত্যার দাবি করেছে সশস্ত্র এই গোষ্ঠীটি। অবশ্য ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, তা এই বিবৃতিতে উল্লেখ করেনি।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩,১৩৬ জন নিহত এবং প্রায় ১৪ হাজার মানুষ আহত হয়েছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা