সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালাহের একটি মসজিদে ইসরায়েলি বাহিনীর নিক্ষিপ্ত গোলায় নিহত হয়েছেন অন্তত ২৪ জন ফিলিস্তিনি।

আরও পড়ুন: ইরানের পরমাণুতে হামলা করা উচিত

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, মসজিদে হামলায় নিহত হয়েছেন ২১ জন, বাকি ৩ জন নিহত হয়েছেন স্কুলে হামলার ঘটনায়। সেই সঙ্গে উভয় ঘটনায় আহত হয়েছেন ৯৩ জন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের সবাইকে গাজার আল-আকসা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বাসাল।

আরও পড়ুন: ৬ দিনে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর এক বছর পূর্তির একদিন আগে চালানো হলো এই হামলা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের ১ হাজার যোদ্ধা। হামলার পর এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে আসে হামাস যোদ্ধারা। তাদের মধ্যে এখনও শতাধিক জিম্মি হামাসের কব্জায় রয়েছেন।

এদিকে জিম্মিদের উদ্ধারে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৪১ হাজারেরও বেশি মানুষ এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ৯০ হাজার। সূত্র : এএফপি

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা