সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইরানে বাস উল্টে নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইয়াজদ প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৩৫ জন পাকিস্তানি প্রাণ হারিয়েছেন। বাসটিতে যাত্রী ছিলেন মোট ৫৩ জন। জীবিতদের সবাই কম-বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আরও পড়ুন : গাজায় আটক ৬ জিম্মির লাশ উদ্ধার

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে ইরানের তাফ্ত শহরে ঘটে এই দুর্ঘটনা। ইরানের দুর্যোগ মোকাবিলা বাহিনীর তাফ্ত শাখার এক কর্মকর্তা দেশটির রাষ্ট্রয়ত্ব সংবাদ সংস্থা ইরনাকে জানায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শবর্তী খাদে পড়ে গিয়েছিল।

দেশটির রাষ্ট্রায়ত্ব টেলিভিশন এক প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে চালকের অমনযোগিতা এবং বাসের ফিটনেসের অভাবকে দায়ী করেছে। নিহত এবং আহত যাত্রীদের সবাই শিয়া ধর্মাবলম্বী মুসলিম। চলতি বছরের ‘আরবাইনে’ যোগ দেওয়ার জন্য ইরানের ভেতর দিয়ে ইরাকের কারবালা যাচ্ছিলেন তারা।

আরও পড়ুন : ক্রুস্কে ইউক্রেনীয় সেনা হামলা

শিয়া মুসলিমদের একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের নাম ‘আরবাইন’। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (স.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (র.) ৬৮০ খ্রিস্টাব্দে আরবি মোহররম মাসের ১০ তারিখ ইরাকের কারবালায় শাহাদাৎ বরণ করেন। তার মৃত্যুর ৪০ দিন পর আরবাইন পালন করেন শিয়া মুসলিমরা।

প্রসঙ্গত, নিরাপত্তাগত বিবেচনায় ইরানের সড়ক যোগাযোগ ও ট্রাফিক পরিষেবা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে পরিষেবা ব্যাবস্থাগুলোর মধ্যে অন্যতম। সড়ক দুর্ঘটনার কারণে প্রতি বছর গড়ে প্রায় ১৭ হাজার মানুষের মৃত্যু হয় ইরানে। এসব দুর্ঘটনার প্রধান দুটি কারণ হলো ট্রাফিক আইন মেনে চলার প্রতি চালকদের উদাসীনতা এবং অনিরাপদ যানবাহন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা