সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

হামাসের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় লেবাননে হামাসের আরেক জ্যেষ্ঠ কমান্ডার সামের আল হাজ নিহত হয়েছেন।

আরও পড়ুন: ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ৬২

লেবাননের বন্দরশহর সিডন থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে একটি আইন আল হিলওয়েহ নামের একটি ফিলিস্তিনি শরণর্থী শিবিরের কাছে নিহত হয়েছেন সামের। হামলায় তার দেহরক্ষীও গুরুতর আহত হয়েছেন।

হামাসের তিনটি সূত্র এ তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছে। সূত্র আরও জানিয়েছে, নিহত সামের আল হাজ ওই শরণার্থী শিবিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ কাতার ও লেবাননে বসবাস করেন। লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামাসের মিত্র।

আরও পড়ুন: ভারতেই থাকবেন শেখ হাসিনা

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। সেই হামলায় নিহত হন অন্তত ১ হাজার ২০০ জন মানুষ। সেই সঙ্গে ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় যোদ্ধারা।

অতর্কিত এই হামালার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যা এখনও চলছে। ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় এক লাখ।

আজ দশ মাস ধরে গাজা উপত্যকা এবং ইসরায়েল লেবানন সীমান্তে সংঘাত চলছে। সূত্র: রয়টার্স

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা