সংগৃহীত
আন্তর্জাতিক

ফের ফারাক্কা চুক্তি 

আন্তর্জাতিক ডেস্ক: নতুন সরকার গঠনের পর ভারত দেশ‌টি‌তে ১ম কোনো বিদেশি প্রধানমন্ত্রী হিসেবে দ্বিপক্ষীয় সফর শেষ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ২দেশের মধ্যে ৭টি নতুন ও ৩টি নবায়নকৃতসহ মোট ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এরই মধ্যে রয়েছে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানোর সমঝোতা যা ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালে। ২বছর আগেই এই বিষয়ে পদক্ষেপকে বর্তমান সরকারের তড়িঘড়ি পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শুধু তাই নয়, নতুন করে ফারাক্কা চুক্তিটি ‘বাংলা বিক্রির পরিকল্পনা’ বলেও অভিযোগ করেছে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল সংগ্রেস।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত আরও শতাধিক

এই ইস্যুটিতে সংসদে গর্জে উঠার হুঁশিয়ারি দিয়ে শ্চিমবঙ্গ সরকার মমতার দল বলছেন, পশ্চিমবঙ্গ বাংলাকে অন্ধকারে রেখেই ফারাক্কা বাধ গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানোর সমঝোতা হয়েছে।

তৃণমূলের অভিযোগ, ফারাক্কা-গঙ্গা চুক্তিটি রাজ্য সরকারেরও পক্ষ রয়েছে। তবে নতুন এই সমঝোতার বিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে কোন কিছুই জানানো হয়নি। এটি অত্যন্ত খারাপ। এছাড়াও এই চুক্তি বাবদ রাজ্য সরকারের যে পাওনা টাকা রয়েছে, তাও বকেয়া রয়েছে। এ সময় গঙ্গার ড্রেজিংয়ের কাজ বন্ধ হয়ে গেছে যা, এখন পশ্চিমবঙ্গে বন্যা ও ভাঙনের প্রাথমিক কারণ হয়ে উঠেছে। এবছর বাংলায় বন্যা হওয়ার আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, বাংলাদেশ-ভারত বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই এর প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল বুঝিয়ে দিতে চাচ্ছে যে, দেশের সংবিধান অনুযায়ী কেন্দ্র চাইলে অন্য দেশের সাথে দ্বিপক্ষীয় চুক্তি করার অধিকার রাখে, তবে রাজ্যের বুকে রাজ্যকে এড়িয়ে রাজ্যের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনও কাজ করা দিল্লি সরকারের জন্য সহজ হবে না। কেন্দ্র সরকারকে এটা বুঝতে হবে, রাজ্য সরকারকে সহযোগিতা না করলে তিস্তার পানি বণ্টনের মতো চুক্তি থমকে থাকে। ফারাক্কা-গঙ্গা ইস্যুতে তিস্তা পানি বণ্টন নিয়ে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন মমতার সরকার।

আরও পড়ুন: তুরস্কে বিশাল দাবানলে নিহত ১২

তৃণমূল বলেন, আগামী ২০২৬ সালে এই চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু সেখানে তার আগেই তড়িঘড়ি এই চুক্তিটি কেমন করে হলো?

তৃণমূল সরকারের দাবি, এই চুক্তিটি আবারও বাস্তবায়িত হলে মালদা, মুর্শিদাবাদ ও নদিয়ায় বন্যা এবং ভাঙন দেখা দেবে। এতে বাংলার বিপুল পরিমাণ গ্রামের মানুষ বিপদের মুখে পড়বে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা