সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গ্রিসের জাহাজে হুথিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে গ্রিসের মালিকানাধীন একটি জাহাজে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

আরও পড়ুন : গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ২৭

ব্রিটিশ নিরাপত্তা সংস্থা অ্যামব্রে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

জাহাজটি ভারতের মুরমুগাও থেকে মিশরের সুয়েজ খালের উদ্দেশে রওনা দিয়েছিল। তবে জাহাজটির নাম না জানিয়ে অ্যামব্রে জানায়, এটি পূর্ব আফ্রিকার ইরিত্রিয়া থেকে ১১৮ নটিক্যাল মাইল (প্রায় ২১৮ কিমি) পূর্বে থেমেছিল। জাহাজ এবং এর ক্রুদের অবস্থা জানা যায়নি।

আরও পড়ুন : দ. আফ্রিকায় বন্যায় ২২ জনের মৃত্যু

হুথিরা বুধবার লোহিত সাগর এবং আরব সাগরে তিনটি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে একটি মার্কিন জাহাজও রয়েছে বলে হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন।

মূলত হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের ঢেউ গিয়ে পৌঁছেছে লোহিত সাগরে। গাজায় বোমা হামলা শুরুর পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে লোহিত সাগরে। কারণ বিদ্রোহী গোষ্ঠী হুথি সেখানে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে। বিদ্রোহী গোষ্ঠীটিকে সমর্থন দিচ্ছে ইরান।

আরও পড়ুন : ৮ জুন শপথ নিচ্ছেন মোদি

ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানাতেই সেখানে হামলা শুরুর ঘোষণা দেয় হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে। তবে গাজায় এখনো যুদ্ধবিরতিতে রাজি হয়নি ইসরায়েল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা