সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

জাতিসংঘ মিশনের গাড়িতে ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের পর্যবেক্ষকদের বহনকারী একটি গাড়িতে বিমান হামলা চালিয়েছে।

আরও পড়ুন: মেক্সিকোতে নৌকাডুবি, নিহত ৮

শনিবার (৩০ মার্চ ) সীমান্ত শহর রমেশে ইসরায়েলি ওই হামলায় জাতিসংঘের কয়েকজন পর্যবেক্ষক আহত হয়েছেন। লেবাননের দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেন, হামলার শিকার গাড়িতে জাতিসংঘের ৩ জন কারিগরি পর্যবেক্ষক ও একজন লেবানিজ অনুবাদক ছিলেন। ইসরায়েলি হামলায় গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত ৪

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ড ও সামরিক চৌকি লক্ষ্য করে প্রত্যক দিনই রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এমনকি ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনাও ঘটেছে হিজবুল্লাহর। প্রায় ছয় মাসের এই হামলা-পাল্টা হামলার ঘটনায় উভয় পক্ষে সামরিক-বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: সেতু থেকে বাসে পড়ে নিহত ৪৫

লেবানের সরকারি সূত্র বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দেশটিতে এখন পর্যন্ত হিজবুল্লাহর অন্তত ২৭০ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় লেবাননে আরও ৫০ বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন। ইসরায়েলি হামলার শিকার হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের সদস্যরা ও লেবাননের সামরিক বাহিনীও।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা