আন্তর্জাতিক

ফ্লোরিডায় হ্যারিকেন ‘স্যালি’র আঘাত, জনজীবনে বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে হ্যারিকেন ‘স্যালি’। এই হ্যারিকেনের কারণে সৃষ্ট ঝড়-জলোচ্ছ্বাসে জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয় ।

হুমকি আরো বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, হ্যারিকেনের কারণে প্রচুর বৃষ্টি এবং বাতাস হচ্ছে। ফ্লোরিডার সড়ক প্লাবিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য জানায়।

খবরে বলা হয়, আলাবামা, ফ্লোরিডা ও মিসিসিপি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। । করোনা প্রকোপের কারণে এই দুর্যোগে জরুরি সেবা দেওয়ার কাজ কঠিন হয়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তবে ঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টা মাত্র ৭ কিলোমিটার। তবে তীব্র বৃষ্টিপাতের সঙ্গে উপকূলীয় রাজ্যগুলোকে প্লাবিত করেছে হ্যারিকেন ‘স্যালি’। হারিকেন ‘স্যালি’ আটলান্টিক মহাসাগরের বেশ কয়েকটি ঝড়ের মধ্যে একটি।

জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) আলাবামার ফ্লোরিডার টালাহাসি থেকে মোবাইল বে পর্যন্ত বন্যার খবর দিয়েছে।

বুধবার হোয়াইট হাউজের প্রেস সচিব কালেহি ম্যাকেনি বলেছেন, উপসাগরীয় উপকূলে ঝড় অব্যাহত রয়েছে। এই ঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসন "সম্পূর্ণরূপে নিযুক্ত" রয়েছে। ’

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা