ছবি : সংগৃহিত
স্বাস্থ্য

নোয়াখালীতে বিনামূল্যে ২৫০ রোগীর চিকিৎসা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নে ২৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

এর মধ্যে ৪০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য চাঁদপুরের মাজহারুল হক বিএনএসসি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতি এ ক্যাম্পের আয়োজন করে।

শনিবার (২৬ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মিলনায়তনে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য এম এইচ শওকত রেজা চৌধুরী।

আরও পড়ুন: জনবল সংকটে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী, ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী, অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মখছুদুল হক, সাধারণ সম্পাদক ও চক্ষু রোগের চিকিৎসক উত্তম মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।

নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উত্তম মজুমদার বলেন, দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে ১৯ নম্বর চর মটুয়া ইউনিয়ন ও আশেপাশের এলাকার প্রায় ২৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বড়াইগ্রামে ভেঙ্গে পড়া ব্রিজ নির্মাণের উদ্যোগ নেই

এর মধ্যে ৪০ জন রোগীকে লেন্সসহ ছানি অপারেশনের জন্য চাঁদপুরের মাজহারুল হক বিএনএসসি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

এসব রোগীর তিন দিনের থাকা খাওয়াসহ যাবতীয় ব্যয় নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতি ও হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা