ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৭৬৪৭

সাননিউজ ডেস্ক: বিশ্বে নতুন করে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ২৮ হাজার ৩৩৭ জন। আর এ সময়ে মারা গেছেন ৭ হাজার ৬৪৭ জন। সবমিলিয়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ কোটি ২৮ লাখ ৯৯ হাজার ২৪৫ জন এবং মারা গেছেন ৫৬ লাখ ৭৫ হাজার ৩৮৯ জন। আগের ২৪ ঘণ্টার তুলনায় মৃত্যু কমেছে আড়াই হাজারের বেশি।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস রোববার (৩০ জানুয়ারি) ভোরে এ তথ্য দিয়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী, নতুন ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ফ্রান্সে; মৃত্যুতেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, রাশিয়া, ইতালি, যুক্তরাজ্য, কলম্বিয়া, পোল্যান্ড এবং মেক্সিকো।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৩৯৮ জন এবং মারা গেছেন১৭৮ জন। দেশটিতে মোট ১ কোটি ৮৮ লাখ ৮ হাজার ৬২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৬ জন।

চীনের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে সর্ব প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।

সাননিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা