goodnews

শরীরের অক্সিজেনের মাত্রা জানাবে স্মার্টওয়াচ!

সান নিউজ ডেস্ক:

স্মার্টওয়াচের বিশ্ববাজারে দ্বিতীয় অবস্থানে থাকা চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে দেশের বাজারে নতুন স্মার্টওয়াচ জিটি ২ই এনেছে। এতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (এসপিও২) মনিটরিং ফিচার।

যার মাধ্যমে শরীরের মধ্যে অক্সিজেনের মাত্রা মাপা যাবে।

রোববার ৫ জুলাই এক অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে ওয়াচ জিটি-২ই বাংলাদেশের বাজারে নিয়ে আসার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

দুই সপ্তাহ ব্যাটারি ব্যাক-আপ দেয়া ওয়াচ জিটি-২ই গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরো সহজ করবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ক্ল্যাসিক ও স্পোর্টস ধারণার নকশার সমন্বয়ে ওয়াচ জিটি-২ই আগের সংস্করণের তুলনায় ডিজাইনে নতুনত্ব নিয়ে এসেছে। এতে ব্যবহার করা হয়েছে রঙের বৈচিত্র্য। ওয়াচ জিটি-২ই’তে প্রায় পাঁচশ মিউজিক সংরক্ষণ করা যাবে।

অনুশীলনের সময় ব্লু-টুথ হেডফোন ও হুয়াওয়ে মিউজিকের মাধ্যমে এগুলো উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এর দাম ধরা হয়েছে ১৩ হাজার ৪৯৯ টাকা।

অনলাইন ব্রিফিংয়ে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর জিটিএম ডিরেক্টর ঝেং বেনইয়াং বলেন, ওয়াচ জিটি সিরিজের সাফল্যের ধারাবাহিকতায় ওয়াচ জিটি-২ই’তে কালারফুল ডিজাইনসহ যোগ করা হয়েছে অত্যাধুনিক ফিচার। আশা করি, গ্রাহকদের মন জয় করতে পারবে নতুন ওয়াচ জিটি-২ই।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা