ফিচার

মাদারীপুরে ৪০ বছরেও শিল্প উদ্যোক্তা তৈরি করতে পারেনি বিসিক

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুর বিসিক শিল্প নগরী প্রতিষ্ঠার ৪০ বছরেও গড়ে তুলতে পারেনি শিল্প উদ্যোক্তা। মোট ৯৩টি প্লটের মধ্যে হাতেগোনা কয়েকটি শিল্প কারখানা বাদে বাকি সবগুলো প্লট বরাদ্দ নিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে যে যার মতো ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে। আবার কেউ কেউ প্লট বরাদ্দ নিয়ে অন্যজনকে গোডাউন হিসেবে ভাড়া দিয়েছে।

মাদারীপুর শহরের সাথে কুমার নদীর তীর ঘেষে ১৯৮১ সালে ১৫ দশমিক ৩৩ একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর বিসিক শিল্প নগরী। এ শিল্প নগরীতে শিল্প উদ্যোক্তাদের জন্য রাখা হয় মোট ৯৩ টি প্লট। কাগজে কলমে ৯৩ টি প্লটের মধ্যে ১৯ টিতে ইঞ্জিনিয়ারিং, ১৪টিতে খাদ্যজাত, ৫৫টিতে ফার্নিচার, ২টি কেমিক্যাল ও ৩টি বিবিধ ক্যাটাগরিতে প্লট বরাদ্দ দেয়া হয়েছে।

কিন্তু বাস্তবে হাতে গোনা ১০-১২ টি ছোট শিল্প কারখানা রয়েছে এ বিসিক শিল্প নগরীতে। আর বাকি সবগুলো প্লট নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন দোকান ও গোডাউন হিসেবে ব্যাবহার করা হচ্ছে। আবার কেউ কেউ শিল্প কারখানার নামে প্লট বরাদ্দ নিয়ে অন্যের কাছে ভাড়া দিয়ে দিয়েছে। আবার অনেকে খুলে বসেছে চাল, ডালের পাইকারী দোকান। বিসিকের বেশিরভাগ এলাকা জুড়ে রয়েছে কাঠ ব্যাবসায়ীরা।

আবার অবকাঠামো তৈরি না করে কোনো রকম টিনের চালা দিয়ে সেখানে তৈরি হচ্ছে সেনেটারি রিং-স্লাব। এর জন্য বিসিক শিল্প নগরীর অব্যাবস্থাপনাকেই দায়ী করছেন সাধারণ ব্যাবায়ীরা। এলাকাবাসীর দাবি যারা অনিয়ম করছে তাদের তালিকা করে দ্রুত ব্যাবস্থা নেয়া হোক।

মাদারীপুর জেলা চাউল ব্যাবসায়ী সমিতির সভাপতি হাজী সুলতান তালুকদার বলেন, জায়গা স্বল্পতার কারণে শিল্প কারখানা দিতে না পেরে বাধ্য হয়ে এখন চালের ব্যবসা করছেন ব্যবসায়ীরা।

বিসিক মাদারীপুরের সহকারী মহাব্যবস্থাপক মো. নাজমুল হক জানান, মাদারীপুর বিসিকে কোনো অনিয়ম থাকলে ব্যবস্থা দেওয়া হবে।

এদিকে, অব্যবস্থাপনা দূর করে প্রকৃত শিল্প উদ্যোক্তাদের প্লট বরাদ্দ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বিসিক এমনটাই প্রত্যাশা মাদারীপুরবাসীর।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা