ফিচার

নীলসাগরে দেখা মিলছে না অতিথি পাখি

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর নীলসাগরে প্রতিবছর শীতের সময় অতিথির পাখির আগমনে মুখরিত হয়ে ওঠে। আর অতিথি পাখির সেই সৌন্দর্য উপভোগ করতে ভীর করে পর্যটকরা। কিন্তু এবার ঘটেছে এর ব্যতিক্রম। ভরা মৌসুমেও দেখা মিলছে না অতিথি পাখি।

এদিকে পাখি দেখতে না পেয়ে হতাশ দর্শনার্থীরা। এর কারণ হিসেবে পরিবেশ আর নিরাপত্তার অভাবকেই দায়ী করছেন তাঁরা।

সূত্র মতে, নীলসাগরে ৫৪ একর জায়গার মধ্যে শুধু দীঘিই রয়েছে ৩৩ একর জমির ওপর। এর মূল আকর্ষণ প্রাকৃতিক সৌন্দর্য ও পাখি। প্রায় ৩শ বছর আগে বিরাট নামের এক বৈদিক রাজা এই দীঘিটি খনন করান।

দীঘিটির পাড় ঘেঁষে রয়েছে নারিকেল, বনবাবুল, আকাশমনি, মেহগনিসহ অসংখ্য গাছ। শীতের মৌসুমে হিমালয় কিংবা সাইবেরিয়া অঞ্চল থেকে অনেক পাখি আসে এখানে। তবে বর্তমানে পাখির দেখা নেই বললেই চলে।

শেখ অসীম নামের এক দর্শনার্থীরা জানান, শুনেছি এখানে শীতকালে অনেক অতিথি পাখির দেখা মেলে। তাই সৈয়দপুর থেকে এখানে এসেছি। কিন্তু অতিথি পাখি দেখতে না পেয়ে হতাশ হতে হলো।

কোয়েলিয়া তমা নামের আরেক পাখি প্রেমিক দর্শনার্থীরা জানান, এখানে রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। নিরাপত্তা নেই এছাড়াও বাইরের লোকজন ডুকে পাখি মারে। আর এইসব কারণে দিনে দিনে পাখির সংখ্যা কমছে।

তবে নীলসাগরের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার দাবি, স্বাভাবিক কারণেই অতিথি পাখি কম আসছে।

নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, নীলসাগরের সার্বিক উন্নয়ন ও এখানকার জীব বৈচিত্র অক্ষুন্ন রাখার জন্য প্রয়োজনীয় নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা