ফিচার

ভাঙন ঝুঁকিতে বীরশ্রেষ্ঠের স্মৃতি পাঠাগার

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ। স্বাধীনতা যুদ্ধে ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে অন্যতম শহীদ আব্দুর রউফ।

তবে কয়েক বছর ধরে মধুমতি নদীর ভাঙনে জেলার মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার হাজার হাজার পরিবারের বাড়ি ঘর, ফসলি জমি বিলীন হয়ে গেছে। মানুষের চলাচলের রাস্তাটিও যেকোনো সময় চলে যেতে পারে নদীগর্ভে।

বর্তমানে নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি ও তীব্র ভাঙনে দিশেহারা ওই সব এলাকার মানুষ। নতুন করে আরও বসত-ঘর, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি পাঠাগার ভাঙন ঝুঁকিতে রয়েছে।

এ ব্যাপারে নদীর পাড়ে বসবাসকারী মো. বাদশা, জাকির, কালামসহ অনেকে জানান, বিগত ১০ বছরের চেয়ে এবার নদী ভাঙনের তীব্রতা বেশি। যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে তাতে মনে হয় গ্রামের অনেকের ঘরবাড়ি, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি পাঠাগার রক্ষা করা যাবে না। তাই নদীর বাঁধ জরুরি হয়ে পড়েছে।

কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) বলেন, ‘আমার ইউনিয়নটি একটি ভাঙন কবলিত এলাকা। তবে বিগত বছরগুলোর চেয়ে এবারের ভাঙনের তীব্রতা বেশি। নদীতে দ্রুত সময়ের মধ্যে বাঁধ না দিলে গ্রামসহ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি পাঠাগার ভাঙনের কবলে পড়বে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

সান নিউজ/ এসকে/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা