ফিচার
উপমহাদেশের

প্রথম নারী পাইলটের গল্প

আঁখি আক্তার: আজকাল নারী পুরুষ ভেদাভেদ করা হয় না। সব ক্ষেত্রেই নারী পুরুষকে সমান অধিকার দেয়া হয়। কিন্তু এই গল্পটি হলো ১৯৩৬ সালের। যে সময় নারীরা থাকতো চার দেয়ালের মাঝে। সেই সময়টায় উপমহাদেশের নারীদের আকাশ ছোয়া তো দূরের কথা, ঠিকঠাক ভাবে পড়াশোনা চালিয়ে যাওয়াটাও ছিল অসম্ভব।

কিন্তু এই সব ধরণের বাঁধাকে দূর করতে পেরেছিলেন সারলা ঠাকরাল। সেই সময় মাত্র ২১ বছর বয়সে ভারতীয় উপমহাদেশের প্রথম নারী হিসেবে ফ্লাইং লাইসেন্স অর্জন করেন তিনি। এ সময় তিনি একাই জিপসি মথ চালিয়েছিলেন।

তার স্বামী পি. ডি. শর্মাও একজন পাইলট ছিলেন এবং শুধু তাই নয়, তিনি ছিলেন উপমহাদেশের প্রথম এয়ারমেইল পাইলট লাইসেন্স অর্জনকারী। তার রুট ছিল করাচি থেকে লাহোর।

সারলার জন্ম ১৯১৪ সালে, অবিভক্ত ভারতের দিল্লীতে। মাত্র ১৬ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন। ভাগ্য ভাল যে, সারলার স্বামী ও শ্বশুরবাড়ি ছিল আধুনিকমনা। সারলা স্বামীর শতভাগ সমর্থন পেয়ে আকাশ জয়ের স্বপ্নের পেছনে ছোটা শুরু করেন। এক পর্যায়ে লাহোর ফ্লাইং ক্লাব থেকে হাজার ঘণ্টার ফ্লাইং শেষ করে ‘এ’ ক্লাস লাইসেন্সও লাভ করেন।

দুঃখের বিষয় ১৯৩৯ সালে এক প্লেন দুর্ঘটনায় তার স্বামী শর্মা সাহেব মারা যান। শোক সামলে সারলা কমার্শিয়াল পাইলট হবার জন্য আবেদন করার কিছুদিনের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে সব বন্ধ হয়ে যায়।

দুই মেয়ের দেখভাল এবং জীবিকার তাগিদে তিনি লাহোরের বেঙ্গল স্কুল অব পেইন্টিংয়ে ছবি আঁকা শেখানো শুরু করেন, পাশাপাশি ফাইন আর্টস এর উপর ডিপ্লোমা অর্জনের জন্য পড়ালেখা চালিয়ে যান।

১৯৪৭ সালে দেশ ভাগের পর মেয়েদের নিয়ে জন্মস্থান নয়া দিল্লীতে স্থানান্তরিত হন। ১৯৪৮ সালে আর. পি. ঠাকরালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তী জীবনে সারলা একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হন। ছবি আঁকার পাশাপাশি তিনি পোশাক ও গহনার ডিজাইন করতেন।

২০০৮ সালের মার্চ মাসে তিনি মৃত্যুবরণ করেন। বয়স হয়েছিল ৯৪ বছর। বুড়ো বয়সেও তিনি ছিলেন দৃঢ় মানসিকতার অধিকারী। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘জীবনে সব সময় সুখী ও হাসিখুশি থাকতে পারাটা জানতে হয়। এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমি জীবনের যেকোনো বিপদে এই কথাটা মাথায় রেখেছি।’

জিপসি মথ বিমানের পাশে শাড়ি পরিহিত অবস্থায় মোহনীয় ভঙ্গীতে দাঁড়িয়ে আছেন – এমন একটা ছবি অনলাইন ঘুটলেই পাওয়া যায়। এটাই যেন উপমহাদেশের সাহসী নারীদে জন্য নজীরসৃষ্টিকারী এক দৃশ্য। দৃষ্টান্ত স্থাপনকারী ও বৈপ্লবিক নারীর তালিকায় সারলা ঠাকরালের নাম নিঃসন্দেহে প্রথম সারিতে থাকবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ওয়াশিংটনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফ্রান্সে দাবানল উস্কে দেওয়ায় ২০ দিনে গ্রেপ্তার ১৬২

বেশকিছু দিন ধরে ফ্রান্সের বহু এলাকা দাবানলে পুড়ছে। অসচেতনতা, এবং ইচ্ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা