ফিচার

বরফের নীচে ২৪ হাজার বছর আগের প্রাণী !

সান নিউজ ডেস্ক: এক আণুবীক্ষণিক প্রাণী জমাট বেঁধে গিয়েছিল বরফস্তরের নীচে। ২৪ হাজার বছর পরে সে জীবিত হলো! এমন আশ্চর্যজনক ঘটনা ঘটেছে সাইবেরিয়ায়। সম্প্রতি এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে 'কারেন্ট বায়োলজি' পত্রিকায়।

বিজ্ঞানীরা Russian Arctic-এর Alayeza River থেকে Bdelloid rotifer নামের এই প্রাণীটিকে খুঁজে পেয়েছেন। সংগৃহীত প্রাণীটিকে যখনই পরীক্ষাগারে নিয়ে যাওয়া হয়, তখনই সেখানে সেটি সাড়া দেয়। স্তম্ভিত হন বিজ্ঞানীরা।

Bdelloid rotifers হল বহুকোষীয় একরকম প্রাণী। খালি চোখে এদের দেখা যায় না। তবে তাদের বিশেষত্ব হল, কঠিন পরিস্থিতিতেও এরা দিব্য বেঁচে থাকতে পারে। শুষ্ক পরিবেশে, জমাট বরফে, অনাহারে এবং স্বল্পমাত্রার অক্সিজেনযুক্ত পরিবেশেও এরা বেঁচে থাকে। ৭ জুন কিন্তু Current Biology পত্রিকায় প্রকাশিত খবরটি বলছে, বরফঠান্ডা সহ্য করা এক, আর সাইবেরিয়া অঞ্চলে ২৪ হাজার বছর ধরে কঠিন বরফস্তরের নীচে প্রায় জমাট বেঁধে (Siberian permafrost) থাকার পরেও প্রাণের স্পন্দন ধরে রাখা আর এক জিনিস। এ প্রায় ভাবনার অতীত।

এর আগে অবশ্য এককোষী প্রাণীর এরকম ম্যাজিক লাইফের কথা প্রকাশ্যে এসেছে। এ ছাড়া নিমোটোড গোত্রের কীটের এভাবে ৩০,০০০ বছর পরেও প্রাণের চিহ্ন প্রকাশের নজিরও অতীতে আছে। মস এবং কিছু কিছু বিশেষ প্রজাতির উদ্ভিদও এভাবে দীর্ঘকাল প্রতিকূলতার মধ্যেও নিজেদের বাঁচিয়ে রাখতে পারে বলে শোনা গিয়েছে।

কিন্তু বহুকোষী প্রাণীর ক্ষেত্রে এ ধরনের নজির এতদিন পাওয়া যায়নি। এবার এই তালিকায় বিজ্ঞানীরা Bdelloid rotifers-কেও জুড়ে দেবেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা